admin

প্রকাশিত: 4:39 PM, August 25, 2026

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জগন্নাথপুরে রাজু মিয়ার বাড়িতে হামলার অভিযোগ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জগন্নাথপুরে রাজু মিয়ার বাড়িতে হামলার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. রাজু মিয়ার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে রাজু মিয়ার একটি কথিত অশালীন পোস্টকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির নেতাকর্মী ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, হামলার সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ ঘটনায় রাজু মিয়ার ভাই আহত হন। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে রাজু মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, লন্ডনে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিতে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও পুলিশের সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর তার গ্রামের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। ওই সময় ঘরের আসবাবপত্র তছনছ ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পরপর এসব ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা হামলার ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে হামলার অভিযোগ, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এবং ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলার কারণ সম্পর্কে বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়