editor
প্রকাশিত: 11:13 PM, May 17, 2021
কানাইঘাট প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে সাড়ে ৫’লক্ষ টাকা বিতরন করা হয়েছে। গত ১০ মে যুক্তরাজ্য বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা একেএম শামছুজ্জামান বাহার এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বর্তমান সহ-সভাপতি ইকবাল হুসাইন প্রতিনিধি ও বিকাশের মাধ্যমে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে অর্থ সহায়তা পৌছে দেন। এ কাজে সহযোগিতা করেন সংগঠনের প্লানিং সেক্রেটারী মোঃ মাছুম আহমদ। ঈদ উপলক্ষ্যে অর্থ সহায়তা প্রদানকালে সংগঠনের সভাপতি একেএম শামছুজ্জামান বাহার বলেন গত ৯ বছর থেকে এ সংগঠনটি কানাইঘাটের মাটি ও মানুষের জন্য সাধ্যনুযায়ী দারিদ্র বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন সহ সকল প্রাকৃতিক দূর্যোগ ও করোনা কালীন সময়ে এবং ঈদকে সামনে রেখে অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসী তাদের কষ্টার্জিত অর্থের একটি অংশ এ সংগঠনের সেবা মূলক কার্যক্রমে দিয়ে থাকেন। ভবিষ্যতে যাতে করে আমরা আরো বড় ধরনের কার্যক্রম গ্রহন করে অসহায়দের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে পারি এ জন্য সবাই আমাদের দোয়া করবেন। প্রসঙ্গত যে, কানাইঘাট ওয়েলফেয়ার এসোয়েশন ইউকে’র নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রচার প্রসার সহ বিভিন্ন সময়ে দরিদ্র জনগোষ্টির মাঝে নানা ভাবে অর্থনৈতিক সহযোগিতা করে আসছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন