editor

প্রকাশিত: 7:31 PM, May 24, 2021

জাম্বুরা গাছের ডালে শাড়ি পেছিয়ে জননীর আত্মহত্যা

জাম্বুরা গাছের ডালে শাড়ি পেছিয়ে জননীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জের মাধবপুরে এক সন্তানের জননীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মারা যাওয়া ওই জননীর স্বামীর বাড়ীর লোকজন বলছেন, সে আত্মহত্যা করেছে। আর, তার বাবার বাড়ীর লোকজন বলছেন অন্যকথা।

মৃত্যুর নিয়ে রহস্যেঘেরা ওই গৃহবধুর নাম মিনা রানী সরকার (২৬)। তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতান পুর গ্রামের পুলেন্ড সরকারের স্ত্রী। সোমবার দুপুরে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মারা যাওয়া ওই জননীর স্বামীর পরিবারের দাবি, সোমবার ভোর রাতে সবার অগোচরে একটি জাম্বুরা গাছের ডালে গলায় শাড়ি পেছিয়ে সে আত্মহত্যা করেছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, গৃহবধু মিনা রানী হাসপাতালে আসার আগেই মারা যান। অপরদিকে, গৃহবধুর ভাই হবিগঞ্জের লাখাই উপজেলার আগাপুর গ্রামের নিরঞ্জন সরকার বলেন, ভোর ৫টার দিকে বোনের মোবাইল ফোনে স্বামীর বাড়ি থেকে জানানো হয় তার বোন মিনা রানী ষ্ট্রোক করে মারা গেছে। এ অবস্হায় এ মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্বে থাকা মাধবপুর থানার এস.আই এনামুল হক বলেন, গলাছাড়া ওই নারীর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্হল পরিদর্শন করেছি।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত এ মৃত্যু নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, ৭/৮ বছর পূর্বে হবিগঞ্জের লাখাই উপজেলার আগানগর গ্রামের নয়ন সরকারের মেয়ে মিনা রানী সরকারের সঙ্গে মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের পুলেন্ড সরকারের বিয়ে হয়েছিল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন