admin

প্রকাশিত: 2:18 PM, June 9, 2021

তাপানুকূলতা থেকে রক্ষায়

তাপানুকূলতা থেকে রক্ষায়

অনলাইন ডেস্ক

প্রতিদিনের জীবনযাপনে এয়ারকন্ডিশনার এখন আর বিলাসিতা নয়। দূষণ আর বৈশ্বিক উষ্ণতার প্রভাবে তাপমাত্রার পারদ বেড়েই চলছে দিন দিন। ঘর, অফিস, শপিং মল, যানবাহন—সবকিছুই এখন তাপানুকূল। ফলে অনেককেই দিনের বড় একটি সময় কাটাতে হচ্ছে এসিতে। কিন্তু এসির শীতল বাতাস শরীর জুড়ালেও ত্বকের জন্য এটি অনেক সময় ক্ষতিকর।

এসিতে থাকলে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়। আবার তাপানুকূল জায়গার ভেতরে আর বাইরের তাপমাত্রার যে পার্থক্য, তাতেও ত্বকের আর্দ্রতার ভারসাম্য নষ্ট হয়। যার প্রভাবে ত্বকের ইলাস্টিসিটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ধীরে ধীরে ত্বক কুঁচকে যায়।

এ জন্য এসিতে থাকার সময়টা নিয়ন্ত্রণ করা জরুরি। পাশাপাশি কিছু বেসিক স্কিন কেয়ার রুটিনও মেনে চলা উচিত।

ক্লেনজিং:
মুখমণ্ডল পরিষ্কার করতে সাবান বা ফেসওয়াশের পরিবর্তে ক্লেনজার ব্যবহার করা উচিত। এবং শুষ্ক ত্বকের ক্ষেত্রে ক্লেনজিং ক্রিম আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ক্লেনজিং জেল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে রোমকূপে জমে থাকা ঘাম, ধুলোময়লা, তেল পরিষ্কার হয়ে যাবে।

টোনিং:
শুধু মুখ পরিষ্কার করলেই হবে না, স্কিন টোন ঠিক রাখতে টোনার ব্যবহার করতে হবে। সম্ভব হলে তুলোয় টোনার লাগিয়ে হালকা করে মুখ মুছে নিন। এতে ত্বকের রক্তসঞ্চালন ভালো হবে। হাতের কাছে অন্য কিছু না থাকলে গোলাপজলও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা গ্রিন টিও টোনার হিসেবে দারুণ।

ময়েশ্চারাইজিং

দীর্ঘ সময় এসিতে থাকলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সবচেয়ে জরুরি। এ সমস্যার সমাধান হতে পারে ময়েশ্চারাইজারে। এ জন্য দুঘণ্টা পর পর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে বেছে নিন ওয়াটার বাইন্ডিং বা ক্রিম বেজড ময়েশ্চারাইজার। চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া যায় কেমিক্যাল ফ্রি ময়েশ্চারাইজার। গ্লিসারিন, গোলাপজল ও অ্যালোভেরা জুস মিশিয়ে নিলেই হয়ে যাবে ন্যাচারাল ময়েশ্চারাইজার।

হাত-পায়ের যত্ন

হাত-পায়ের ত্বকও এসির প্রভাবে শুষ্ক হয়ে যেতে পারে। তাই প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড লোশন ব্যবহার করতে হবে। দিনে অন্তত তিন থেকে চারবার কবজি থেকে কনুইয়ের দিকে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। অনেকে হাতের তালুতে ক্রিম ব্যবহার করেন না, এটা উচিত নয়। গোসলের আগে তিলের তেল, আমন্ড অয়েল বা অলিভ অয়েল হালকা গরম করে হাতে ম্যাসাজ করুন, সপ্তাহে অন্তত দুবার। এবং গোসলের পর মাঝে মাঝে ভেজা ত্বকেই ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ঠিক থাকবে।

ঠোঁটের যত্ন
এসিতে ঠোঁট শুকিয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। এর থেকে মুক্তি পেতে এসপিএফযুক্ত লিপবাম সহজ সমাধান। তবে যাঁরা লিপবাম ব্যবহার করতে চান না, তাঁরা ঠোঁটে দুধের সর লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দিতে পারেন। ঠোঁট বেশি শুষ্ক থাকলে, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপজল এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে।

ফেস মাস্ক
ত্বকের কোমলতা ধরে রাখতে নিয়মিত ফেস মাস্ক ব্যবহার করা উচিত। তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ফেস মাস্ক। একটা পাকা কলা চটকে সঙ্গে দুই টেবিল-চামচ মধু ও গ্লিসারিন মিশিয়ে একটি ডিমের সাদা অংশসহ মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে-গলায় ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ।

ডিএসএস/ ৯জুন ২০২১/ রুজি

আমাদের ইউটিউব

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে