admin

প্রকাশিত: 4:29 PM, June 7, 2021

প্রসাধনীর রাসায়নিক প্রভাব কাটাতে

প্রসাধনীর রাসায়নিক প্রভাব কাটাতে

1

অনলাইন ডেস্ক

5

পৃথিবী বাঁচাতেই বলুন আর নিজেকে রক্ষায়ই বলুন, মানুষ আবারও ফিরে যেতে চাইছে প্রকৃতির কাছে। বিশেষ করে রূপচর্চায়। কারণ, কৃত্রিম রাসায়নিকে তৈরি সৌন্দর্যপণ্যগুলো সাময়িকভাবে দারুণ কার্যকর হলেও এর রয়েছে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব। এ জন্য এখন সবাই বাজারের হাজারো ব্রান্ডের প্রসাধনীর মধ্যে খুঁজে ফিরছেন নানা প্রাকৃতিক উপাদান। অথবা জেনে নিচ্ছেন প্রসাধনীর সঙ্গে পরিমাণমতো প্রাকৃতিক উপাদান মিশিয়ে কীভাবে প্রসাধনীর রাসায়নিক উপাদানের প্রভাব কিছুটা হলেও কমানো যায়। এর ফলে পরিচর্যায় আসে কোমলতা।

হাতের কাছেই পাওয়া যায়—এমন কিছু প্রাকৃতিক উপাদান, যা দিয়েও সম্ভব প্রসাধনীর রাসায়নিকের তীব্রতা কমানো। চুলের যত্নে এমনই কিছু প্রাকৃতিক হেয়ার প্যাক তৈরি করে নিতে পারেন ঘরেই। শ্যাম্পুর সঙ্গে এবং শ্যাম্পু ছাড়া উভয় পদ্ধতিতে ব্যবহার করা যায় এই প্যাক।

* এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ মাইল্ড শ্যাম্পু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ কিছু সময় মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করতে হবে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে।

* আধ টেবিল চামচ খাঁটি মধু দুই টেবিল চামচ শ্যাম্পুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে নিন। তবে প্রতিদিন চুলে মধু ব্যবহার করলে চুলের রং হালকা হয়ে যাবে।

* খানিকটা নারকেল তেল ও লেবুর রস একত্রে মেশান। এবার মিশ্রণটি ধীরে ধীরে চুলের গোড়ায় মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করুন। এভাবে ছয় সপ্তাহ ব্যবহার করুন। এতে চুল পড়া বন্ধ হবে।

2

* এক টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল ও দুই টেবিল চামচ ন্যাচারাল শ্যাম্পু মিশিয়ে নিন। এবার শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

* অলিভ অয়েলের সঙ্গে তিন টেবিল চামচ পেঁয়াজের রস মেশান। এ মিশ্রণ হাতে নিয়ে চারপাশ থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। দুই ঘণ্টা রেখে কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের শক্তি বৃদ্ধিতে এবং খুশকি কমাতে এটি দারুণ কার্যকর।

* এক টেবিল চামচ অরগানিক গোলাপজল ও দুই টেবিল চামচ শ্যাম্পু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ব্যবহার করুন।

* ন্যাচারাল শ্যাম্পুর সঙ্গে সামান্য গ্লিসারিন মিশিয়ে স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে নিন। ভালো করে চুল ও মাথার ত্বক ধুয়ে নিন।

* দুই টেবিল চামচ শ্যাম্পুর সঙ্গে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। এবার শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। প্রতি চারবার ধোয়ার পরপর এটি করে নিতে পারেন, যাতে ওভার এক্সফোলিয়েট না হয়ে যায়।

2

* আধা টেবিল চামচ আমলকীর রস ও দুই টেবিল চামচ রেগুলার শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করুন।

3

* তিন থেকে পাঁচ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল দুই টেবিল চামচ হারবাল শ্যাম্পুতে মিশিয়ে ব্যবহার করুন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

4 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

8 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
4