editor

প্রকাশিত: 8:48 PM, September 12, 2021

রিলিজ হচ্ছে মাহফুজুল আলমের গেয়ে যাওয়া গান ‘স্বপ্ন আমার’

রিলিজ হচ্ছে মাহফুজুল আলমের গেয়ে যাওয়া গান ‘স্বপ্ন আমার’

অনলাইন ডেস্ক
জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রয়াত সংগীত শিল্পী ও সাউন্ড ইঞ্জি. মাহফুজুল আলমের গেয়ে যাওয়া ‘স্বপ্ন আমার’ নাতে রাসুলটি প্রকাশিত হবে আজ।

রোববার বিকাল ৫টায় ইসলামি সংগীত প্রকাশের ইউটিউব প্লাটফর্ম ‘হলি টিউন’ চ্যানেলে নাতে রাসুলটি রিলিজ করা হবে।

সংগীতটিতে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন মাহফুজুল আলম ও তার দীর্ঘদিনের বন্ধু তাওহীদ জামিল। গানের কথা লিখেছেন লন্ডন প্রবাসী আল ফরহাদ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। দিকনির্দেশনায় ছিলেন যৌথভাবে মুফতি সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও ডিরেকশনে ছিলেন এইচ আল হাদী।

সংগীতটি সম্পর্কে বলতে গিয়ে মাহফুজুল আলমের স্মৃতিচারণ করে মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমাদের একান্ত সহযাত্রী মাহফুজুল আলম আমাদের মাঝে নেই প্রায় দুই মাস হয়ে যাচ্ছে । সে আর আমাদের মাঝে ফিরবে না এটি আমরা ভাবতেই পারছি না।

সংগীতের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, লন্ডন প্রবাসী আল ফরহাদ ভাই একসঙ্গে কয়েকটি লিরিক দিয়েছিলেন দুই বছর আগে। এর মধ্যে তিনটি লিরিক প্রায় কাছাকাছি সময়ে আমি সুর করেছিলাম। এর মধ্যে নাতে রাসুলটি মাহফুজুল আলম আর তাওহীদ জামিলকে দিয়েছিলাম। এ নাতটা বেশ পছন্দ করে ওরা দুজন গেয়েছে। রেকর্ডিং এবং মাস্টারিং ফাইনাল করতে ছয় মাস লেগেছে। গত জানুয়ারিতে সিদ্ধান্ত হয় গজলটি রোজার আগে রিলিজ করা হবে। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সম্ভব হয়নি। কথা ছিল কুরবানির পর সর্বপ্রথম এ সংগীতের কাজ হবে। কিন্তু ততদিনে মাহফুজকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু রয়ে গেছে তার গেয়ে যাওয়া শ্রুতিমধুর সংগীতটি।

নাতটির কয়েকটি পঙ্ক্তি এমন—

স্বপ্ন আমার যত মনের মাঝে
সাজাতে চাই আমি তোমার সাজে
প্রিয় রাসুল (সা.) আমার,
হৃদয়ে আছো তুমি
তোমায় মনে পড়ে বারেবার।

প্রসঙ্গত, গত ২০ জুলাই মাত্র ২৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন জনপ্রিয় ইসলামি শিল্পীগোষ্ঠী কলরবের তরুণ সংগীতশিল্পী মাহফুজুল আলম।

মাহফুজুল আলম বাংলাদেশের ইসলামি সংগীত জগতের একজন কর্মঠ ও বিপুল শ্রোতাপ্রীয় শিল্পী ছিলেন। তিনি একাধারে সাউন্ড ডিজাইনার, গীতিকার এবং শিল্পী ছিলেন। ইসলামী সংগীতের অসংখ্য শ্রুতিমধুর গান তিনি গেয়েছেন এবং সাউন্ড ডিজাইন করেছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন