editor
প্রকাশিত: 6:08 PM, September 12, 2024
ভাদ্র মাস একেবারে শেষ প্রান্তে। দুদিন পরই আসছে শরৎকালের শেষ মাস আশ্বিন। বর্ষা শেষে রূপম স্নিগ্ধতা নিয়ে চলা এই শরৎকালে সিলেটে প্রতিদিনই ছিলো বৃষ্টির পূর্বাভাস, মাঝে-মধ্যে বৃষ্টিও হয়েছে। কিন্তু ভাদ্রের শেষ দিকে তীব্র খরতাপে পুড়েছে সিলেট। এরই মধ্যে সিলেটে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, সিলেট বিভাগে এবং এর উজানে ভারতীয় অংশেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিন ওই বৃষ্টি চলতে পারে।
ফলে সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ধলা ও রিগোয়াইন নদীর পানি দ্রুত বাড়বে। এতে ওই নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল আগামীকাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্লাবিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। এতে পাহাড় ধসেরও আশঙ্কা আছে।
এদিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সিলেটে ৩৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন সকাল থেকেই তাপমাত্র উত্তপ্ত হয়ে উঠে। ফলে শহরে কমে যায় মানুষের চলাচল।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন