editor
প্রকাশিত: 6:09 PM, September 14, 2024
এক দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি হয়। এতে প্রায় আড়াই শতাধিক নার্স অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা-বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান জাগ্রত ছাত্র-জনতা সব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সংস্কার করে যাচ্ছে। কিন্তু ওসমানী মেডিকেলসহ সব নার্সিং কলেজে কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।
দুর্নীতিবাজরা দীর্ঘদিন ধরে একই চেয়ারে বসে আছে। ক্ষমতার অপব্যবহার করে তারা সরকারি টাকা আত্মসাৎ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দালাল নিয়ন্ত্রণ, সরকারি ওষুধ পাচারসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এসব দুর্নীতিবাজদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দাবি তোলেন তারা।
এ সময় বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন, সহ-সভাপতি রেখা রানী ও সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ।
এছাড়া ওসমানী হাসপাতাল ও নার্সিং কলেজসহ সিলেট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নার্স ও স্টুডেন্টরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক