editor

প্রকাশিত: 11:53 PM, October 24, 2021

সদরের জালালাবাদ এলাকায় সেই নৌকা সমর্থক হত্যার ঘটনায় মামলা

সদরের জালালাবাদ এলাকায় সেই নৌকা সমর্থক হত্যার ঘটনায় মামলা

সদরের জালালাবাদ এলাকায় সেই নৌকা সমর্থক হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত সেই নৌকা সমর্থক আলা উদ্দিন আলার (৪৫) লাশ দাফন করা হয়েছে।

এ ব্যাপারে তার স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি হত্যামামলা ( নম্বর ২১/২৪/১০/২১) দায়ের করেছেন। মামলায় মোট ২১ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে ঘটনার পরপর আটক ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ রোববার ( ২৪ অক্টোবর ) ভোরের দিকে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

জানা গেছে, শনিবার ( ২৩ অক্টোবর ) দুপুর ১২টার দিকে সিলেট সদরের জালালাবাদ ইউনিয়নের আলীনগর উত্তরপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে আলার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা বিএনপির স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিনের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা একই গ্রামের আব্দুল মন্নান মেম্বারের ছেলে ও পরিবারের সদস্য।

আর আলা ছিলেন সরকারি দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী উবায়দুল্লাহ ইসহাকের সমর্থক। তিনি একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আলীনগরে আলা উদ্দিন আলার জানাজা শেষে তার পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন মোগলগাঁও ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী উবায়দুল্লাহ ইসহাক।

তার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা হাতে আটক ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

জানা গেছে, আলা উদ্দিন আলা ৪টি স্কুলপড়ুয়া কন্যার জনক। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। মোগলগাঁও ইউনিয়নের আলীনগরে শোকের ছায়া বিরাজ করছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন