editor

প্রকাশিত: 12:58 PM, November 2, 2021

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে প্রবাসী বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর করা হবে।

স্থানীয় সময় সোমবার (১ নভেম্বর) দিনগত রাতে গ্লাসগোতে স্কটল্যান্ড প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় (ভার্চ্যুয়াল) এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশে বিনিয়োগ করতে কী ধরনের সমস্যায় পড়তে হয় প্রবাসীদের কাছে তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। তারপরও আপনারা যখন বলছেন, তাহলে আমাকে একটু জানাবেন, কে কে কোথায় কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ’ ‘অবশ্যই আমি তা তদন্ত করে দেখবো, কি সমস্যা হয়েছিল, কেন হলো, কেন পারলেন না। এটাতো না পারার কথা না। ’

বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না। , ‘বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছি। এমনকি আমরা রোড-শোও করছি। ’

১শটি অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কিভাবে বিনিয়োগ করতে হবে সেসব নির্দেশনা অনলাইনে পাওয়া যাবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কিভাবে বিনিয়োগ করতে হবে বা করলে আপনাদের অসুবিধা হবে না ইতোমধ্যে বিডাতে (বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ) সব ধরনের নির্দেশনা দেওয়া আছে। আপনারা বিডাতে অনলাইনে গেলে সব পেয়ে যাবেন। ’

দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসছে। আমি এইটুকু বলবো যে বাংলাদেশকে আমরা সার্বিকভাবে উন্নতি করে দিচ্ছি। ’

দেশে রেমিট্যান্স পাঠালে তার ওপর প্রণোদনা দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘২ শতাংশ প্রণোদনার দাবি কেউ উঠাননি। এটা কোনোদিন কারো মাথায়ও আসেনি। স্বেচ্ছায় আমি নিজে থেকে দিয়েছিলাম। ’

দেশে ১০ উপজেলায় এখনো কিছু হতদরিদ্র আছে

১০ উপজেলায় এখনো কিছু হতদরিদ্র আছে জানিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন আমাদের প্রায় ৪শ ৯৫টি উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন আমরা কিন্তু সার্ভে করি। এই সার্ভে করে পেলাম যে, মাত্র ১০টি উপজেলায় এখনো কিছু দরিদ্র আছে। এখনো কিছু দরিদ্র মানুষ আছে। মাত্র ১০টি উপজেলায় সেই কুড়িগ্রামের ২/৩টা, দিনাজপুরের একটা এ রকম কয়েকটা। ’

শেখ হাসিনা বলেন, ‘আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি এই ১০ জায়গা থেকে কি কারণে এখনো মানুষ বেশি দরিদ্র আছে। এটা দেখতে হবে। এই দারিদ্রতা কিভাবে দূর করবো তার প্ল্যান প্রোগাম করতে, ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যেই আমরা এই অবস্থার পরিবর্তন করে ফেলবো। কাজেই বাংলাদেশে আর হতদরিদ্র থাকবে না। ’

ওরা এলে দেশ রসাতলে যাবে

বিএনপি-জামায়াত গং দেশকে পিছিয়ে নিতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আর দরিদ্র থাকবে না, আর পেছাবে না। এরা (বিএনপি-জামায়াত) চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক। আমি থাকলে ডেভেলপমেন্ট হবে এবং আমি না থাকলে এগুলো স্থবির হবে। ওদের মতো চোর-চোট্টারা যদি আসে তাহলে বাংলাদেশতো রসাতলে যাবে। ’

তিনি বলেন, ‘আমার মনে হয় দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধ হয় বিএনপির পছন্দ না, জামায়াতের পছন্দ না। তারা লুটে খেতে পারছে না। এটা আপনারা ভুলে যাবেন যে, বিএনপির সময় বাংলাদেশ কিন্তু চার চার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ’

শেখ হাসিনা বলেন, ‘আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমোনেস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন আমি অন্যায়টা কী করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি, দারিদ্রের হার কমিয়েছি, দেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি?’

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে। কেন? সেটা আমার প্রশ্ন। দেশের উন্নতি করেছি এটাতো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায় এরা স্বাধীনতা চায় না। দেশের উন্নতি চায় না। দেশের মানুষের ভাগ্য ফিরুক সেটা চায় না। ’

উন্নযন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমার উন্নয়ন করে যাবো। ’

নিউইয়র্ক ও টরেন্টোর সঙ্গে ঢাকার সরাসরি বিমান যোগাযোগ শুরুর আশাবাদ ব্যক্তি করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরাসরি নিউইয়র্ক এবং টরেন্টোতে যাতে আমাদের প্লেন যায় তার জন্য আমাদের নেগোসিয়েশন চলছে। আশা করি সেটাও হয়ে যাবে। ’

কনফারেন্স অব পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে ৩১ অক্টোবর গ্লাসগোতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ নভেম্বর গ্লাসগো সফর শেষে লন্ডন যাবেন তিনি। এরপর ৯ নভেম্বর লন্ডন সফর শেষে দ্বিপাক্ষিক সফরে প্যারিস যাবেন শেখ হাসিনা। দুই সপ্তাহের সফর শেষে ১৪ নভেম্বর দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী