editor
প্রকাশিত: 8:44 PM, October 25, 2021

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নির্বাচনে বই প্রতীকের বিজয়
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে মেয়র শেরওয়ান-আবুল-ইকবাল প্যানেল বই প্রতীক নিয়ে ৩৭৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিক-ইমন-বাবু প্যানেল ছাতা প্রতিক নিয়ে পেয়েছে ২২৪ ভোট। ভোটের ব্যবধান ছিল ১৫২টি।
গতকাল রবিবার (২৪ অক্টোবর) লন্ডন মুসলিম সেন্টার হলে যুক্তরাজ্যে অবস্থানরত জকিগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্টিত হয়।
জানা গেছে, রবিবার সকাল ১০ টার দিকে সংগঠনের এজিএম অনুষ্টিত হয়। আর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৩টি বুথে চলে একটানা ভোট গ্রহন। এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত যুক্তরাজ্যে জকিগঞ্জ কমিউনিটিবাসীর একক সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার এর ছায়াতলে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। নাড়ীরটানে সবাই একত্রিত হয়ে জীবনের নানা স্মৃতি রোমঞ্চিত করেন একে অপরের সাথে। শেষ বিকেলে যেন লন্ডন মুসলিম সেন্টার হল এক মিলনমেলায় পরিণত হয়। পরিবার-পরিজন নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অবস্থানরত জকিগঞ্জের সকল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নির্বাচনে মোট ৬০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৪টি ভোট নষ্ট হয়। যুক্তরাজ্য সময় রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নুমান উদ্দিন তাপাদার ফলাফল ঘোষণা করেন। এসময় বই প্রতিককে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার সাঈফ উদ্দিন খালেদসহ বিজয়ী সভাপতি মেয়র শেরওয়ান চৌধুরী, পরাজিত সভাপতি প্রার্থী আতিকুর রহমান চৌধুরী, বিজয়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ইমন।
বিজয়ী প্যানেলের কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন- আখতারুজ্জামান, আবু সাঈদ চৌধুরী শাকিল, আব্দুল গফফার, এনামুল হাসান সাবির, বাবু মিয়া, ফজলে আহমদ চৌধুরী একলিম, জয়নুল আবেদিন, জুবায়ের আহমদ তাপাদার জীবান, কাজী এম ইমদাদুল হক, কামরুল ইসলাম, জামাল উদ্দিন খান, কাজী মাওলানা আব্দুর রহমান, কাজী খালেদ আহমদ, কামাল উদ্দিন, মাওলানা ময়নুল হক চৌধুরী, মো. শাহাব উদ্দিন, মোহাম্মদ মইন উদ্দিন, এম জাকির হোসাইন, তারেকুর রহমান তুহিন, মোহাম্মদ হালিম , সৈয়দ মতলুব রেজা, শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, শাকির আহমদ ও শাহান আহমদ চৌধুরী।-বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী