editor

প্রকাশিত: 5:43 PM, December 28, 2021

বড়লেখায় মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ

বড়লেখায় মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ

বড়লেখায় মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ

5
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় মঞ্চায়িত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক।  স্বাধীনতাকে অর্থবহ করার প্রত্যয়ে উপজেলার তালিমপুর ইউনিয়নের কানোনগো বাজারের হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে শিল্পকলা একাডেমির প্রযোজনায় ও তারুণ্য নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন নাটক “ফরমান আলীর নাফরমানী”। নাট্যজন লিয়াকত আলী লাকি’র ভাবনা ও পরিকল্পনায় সল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটকের ধারবাহিকতায় সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮ ঘটিকায় তপন চৌধুরী’র রচনা এবং বদরুল ইসলাম মনুর নির্দেশনায় ফরমান আলীর নাফরমানী নাটকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনীর জনসাধারণ নাটকটি উপভোগ করেন।
উপজেলার ১০টি ইউনিয়নে জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় ও তারুণ্য নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ধারাবাহিকভাবে নাটক মঞ্চায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তারুণ্য নাট্যগোষ্ঠী সকল অভিনয় শিল্পী কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করেন। এদিকে আয়োজিত অনুষ্ঠানে জনসাধারণকে নির্বিঘ্নে নাটক দেখার সুযোগ করে দিতে শৃঙ্খলার কাজে নিয়োজিত থেকে পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারাভিযান করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। মঞ্চের সামনে এবং পেছনে এ নাটকটতে অভিনয় করেন বদরুল ইসলাম মনু, তপন চৌধুরী, শুভাশিস দে শুভ্র, হানিফ পারভেজ, সালমান কবির, হামিদা আক্তার, তোফাজ্জল হোসেন শান্ত ও নজমুল ইসলাম প্রমুখ। এছাড়া আগামী ৩ জানুয়ারি ২০২২ খ্রীঃ বেলা ১ ঘটিকায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর স্কুল এন্ড কলেজ মাঠে তারুণ্য নাট্যগোষ্ঠীর পরিবেশনায় দ্বিতীয়ধাপে নাটকটি মাঞ্চায়িত হবে এবং নাটকটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাব।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

1
6