editor

প্রকাশিত: 11:09 PM, October 17, 2021

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার : জেলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার : জেলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার : জেলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই বারের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর (সোমবার)। ২০২০ সালের এদিনে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান।

এ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার বাদ জোহর দরগাহ হজরত শাহজালাল রহ. জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। এরপর কবর জিয়ারত, দরগাহ কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান।

উক্ত কর্মসূচিতে ক্লাবের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

এদিকে, মরহুম আজিজ আহমদ সেলিমের পরিবারের পক্ষ থেকেও দিনটি পালনে কবর জিয়ারত, কোরআন খতম, সোমবার বাদ আসর আম্বরখানা সরকারি কলোনী মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। মরহুম আজিজ আহমদ সেলিমের ছোটভাই জাবের আহমদ চৌধুরী পারিবারিক কর্মসূচিগুলোতে সকল সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, সাংবাদিক আজিজ আহমদ সেলিম ২০২০ সালের ১৮ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৮টার দিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নগরের মজুমদারী রিতা কুটিরের বাসিন্দা আজিজ আহমদ সেলিম ৬৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী সাহরিন আজিজ চৌধুরী, তিন মেয়ে, তিন ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজ আহমদ সেলিমের জন্ম ১৯৫৩ সালে। ছাত্র জীবন থেকে তিসি কর্ম-উদ্দীপক ছিলেন। ১৯৭২ সালে সিলেট এমসি ইন্টারমেডিয়েট কলেজে (বর্তমান সিলেট সরকারি কলেজ) ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তখন সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর।

কর্মজীবনে আজিজ আহমদ সেলিম বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক যুগভেরীতে যোগদান করেন। ১৯৮৯ সালে আজিজ আহমদ সেলিম যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক হন। পরবর্তী সময়ে যুগভেরী দৈনিক হিসেবে যাত্রা করে। তিনি দৈনিক উত্তরপূর্ব’র প্রতিষ্ঠাকাল থেকে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিভির সিলেট জেলা প্রতিনিধি হিসেবেও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

এছাড়া আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, সুজন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ভারত-মৈত্রী সমিতি সিলেটের সভাপতি হিসেবে সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক