editor
প্রকাশিত: 9:31 PM, October 22, 2021

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা'র বর্ণাঢ্য র্যালি ও পথ সভা
বড়লেখা প্রতিনিধি
“গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে নিরাপদ সড়ক চাই-নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার থেকে উত্তর বাজারে গিয়ে পথসভার মাধ্যমে র্যালি শেষ হয়।
পথসভায় নিসচা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা আব্দুল আহাদ, পৃষ্টপোষক মাস্টার জাকির হোসেন, মোহাম্মদ হানিফ পারভেজ, আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি সাহাব উদ্দিন, নিসচা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনিবার্হী সদস্য এনাম উদ্দিন, জিল্লুর রহমান, অলিউর রহমান। এছাড়াও আরো বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পথ সভায় বক্তারা বলেন, নিসচা’র কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক আন্দোলন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবন্ধ।
তারা আরোও বলেন, নিসচা শুধু সড়কে নয় বিভিন্ন সামাজিক-মানবিক ও ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গণেও নিসচা’র কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলামের পিতার মৃত্যুতে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে