editor
প্রকাশিত: 8:19 PM, January 23, 2022

জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় শিশু মাহিনকে ফিরে পেলে বাবা-মা
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু মাহিন আহমদ ফিওে পেলো তার বাবা ও মাকে। জানা যায়, জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম বিলেরবন্দ গ্রামের বাস চালক কবির আহমদ এর ছেলে মাহিন আহমদ (১৫) গত ১৫ জানুয়ারী সকাল নয় টায় নিজ এলাকা থেকে হারিয়ে যায়। এরপর শিশু মাহিনের পরিবার দীর্ঘ ৫দিন অনেক খোঁজাখুজি কওে না পেয়ে গত ২০ জানুয়ারী শিশু মাহিনের মা বিউটি আক্তার জকিগঞ্জ থানায় জিডি নং ৮৪৯, তারিখ ২০-০১-২০২২ খ্রিঃ। এই সূত্র ধরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধারে এস আই সামসুল হক সুমনকে দায়িত্ব প্রদান করলে পুলিশ অনুসন্ধান শুরু করে। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ উক্তিকে সামনে রেখে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে ও জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের তত্ত্বাবধানে এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেমের সার্বিক নির্দেশনায় শিশু মাহিনকে উদ্ধারে টিম জকিগঞ্জ এর পুলিশ তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন মাধ্যমে শিশু মাহিনকে খোঁজতে শুরু করে। বিভিন্ন সময় এক ঘটনার উপর আরেক ঘটনা চাপা পড়তে দেখা গেলেও জিডি দায়েরের ৪৮ ঘন্টার ভিতওে শিশু মাহিনকে জকিগঞ্জ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূওে অবস্থিত ঢাকার গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার অর্ন্তগত জয়নাল আবেদিন রোডের সোহের ভবনের একটি বাসা থেকে গত ২২ জানুয়ারী জকিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে চমক সৃষ্টি করেছে।
অপরদিকে পুলিশের মাধ্যমে শিশুটির বাবা কবির আহমদ ও মা বিউটি আক্তার খবর পেয়ে ২২ জানুয়ারী জকিগঞ্জ থানায় উপস্থিত হয়ে তাদের শিশু সন্তান মাহিনকে সনাক্ত করেন। পরে পুলিশ উদ্ধারকৃত শিশু মাহিনকে বাবা-মার নিকট তুলে দেন। শিশু মাহিন আহমদ তার বাবা-মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুটির পরিবার ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক