editor
প্রকাশিত: 1:09 AM, April 24, 2022

উপশহরে মেসে মিলল ছাত্রদল নেতার মরদেহ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে মেস থেকে কামরুজ্জামান কামরুল (২৮) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের শাহজালাল উপশহর ই-ব্লকের এক নম্বর সড়কের চার নম্বর বাসার পাঁচতলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কামরুজ্জামান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মনারাই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ও সিলেট আইন মহাবিদ্যালয়ের (ল. কলেজ) দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ল-কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কামরুজ্জামান কামরুল নগরের শাহজালাল উপশহর ই-ব্লকের এক নম্বর সড়কের চার নম্বর বাসায় মেসে থাকতেন। শুক্রবার (২২ এপ্রিল) ভোরে তিনি সাহরি খেয়ে ঘুমাতে যান। শনিবার দুপুরের পর তার মেসের আরেক বাসিন্দা ডাক দিতে গিয়ে দেখেন কামরুলের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তার কানে হেডফোন লাগানো। মুখ কালচে হয়ে আছে। পাশে পাওয়া গেছে দুটি এলাক্ট্রল ট্যাবলেট। অ্যাজমাজনিত সমস্যার কারণে তিনি ওই ট্যাবলেট খেতেন। এ অবস্থায় মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।
ওসি সৈয়দ আনিসুর রহমান আরও বলেন, আপাতত আমরা এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নিচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন