editor
প্রকাশিত: 7:10 PM, September 27, 2022

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ছাত্রলীগের হামলার মুখে পড়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর মধ্যে রক্তাক্ত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে প্রায় একই সময় ছাত্রদল ও ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। বিকেল ৪টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির নেতাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করার কথা ছিল। তবে নির্ধারিত কর্মসূচির শুরুর অনেক আগে থেকেই ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নিতে থাকেন। শহীদ মিনার, টিএসসি, ভিসি চত্বর সিনেটসহ সব গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
বিকেল চারটার পর নিজেদের কর্মসূচি পালনের উদ্দেশ্যে নীলক্ষেত মোড়ে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বেলা সাড়ে চারটার দিকে সংগঠনের ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল নিয়ে সিনেট ভবনের দিকে এগুতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এফ রহমান হলের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে ছাত্রদলের উপর আক্রমণ করে ।
এতে সংগঠনটির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পালাতে গিয়ে রাস্তায় পড়ে যাওয়া ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে লাঠি দিয়ে বেদম পেটায় ছাত্রলীগ। রক্তাক্ত এক ছাত্রদল নেতা এ সময় গণমাধ্যমকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে ফুল দিতে এসেছিলাম। ফুল দিতে যাওয়ার সময় বিনা উস্কানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন