editor
প্রকাশিত: 6:25 PM, October 8, 2022

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে নিসচা'র মতবিনিময়
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) শুক্রবার রাতে সংগঠনের টুকেরবাজার আঞ্চলিক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দরা সিলেট মহানগরীর যানজট, পার্কিং সমস্যা, রাস্তাঘাট পুনঃসংস্কার সহ বিভিন্ন সমস্যা উল্লেখ করে এবং তা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিসচা’র পক্ষ থেকে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সহ-সভাপতি শিবলী আহমদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ছালেক আহমদ, নিরাপদ সড়ক চাই নিশ্চয় সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, আইন সম্পাদক হোসেন আহমদ, সদস্য মোঃ আবু জাবের প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন