editor
প্রকাশিত: 10:59 AM, July 9, 2023
স্টাফ রিপোর্টার
সিলেটে ফের রাজপথে মুখোমুখি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশকে ঘিরে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
রবিবার (৯ জুলাই) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের সমাবেশ’।
একই দিনে নগরীর রেজিস্টারি মাঠে দুপুর ৩টার দিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পালটা সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক স্থানীয় পুলিশ প্রশাসন। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট নগরীতে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
আর ‘তারুণ্যের সমাবেশ’ বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
এদিকে শনিবার (৮ জুলাই) সিলেটের এক অভিজাত রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে বদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইতিপূর্বে আমরা দেশের অন্যান্য জায়গায় যখন সমাবেশ করার ঘোষণা দিয়েছি, তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
টুকু বলেন, সমাবেশকে সামনে রেখে সাত দিন ধরে সিলেট লিফলেট বিতরণ ও প্রচারণা চলছে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সরকার দলের অঙ্গ সংগঠনের কোনো আয়োজন আমাদের সমাবেশে বাধা হবে না বলে আমি আশাবাদী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন