editor

প্রকাশিত: 10:45 AM, July 26, 2023

সিলেটে নির্বাচনকালীন হামলা ও অস্ত্রবাজি : আফতাবের পর কারাগারে সাঈদ

সিলেটে নির্বাচনকালীন হামলা ও অস্ত্রবাজি : আফতাবের পর কারাগারে সাঈদ

স্টাফ রিপোর্টার
গত সিটি করপোরেশন নির্বাচনে দেশজুড়ে আলোচিত ছিল অস্ত্রবাজির ঘটনা। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান নির্বাচনের আগে গত ৬ই জুন অপর কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ’র বাসার সামনে সশস্ত্র মহড়া দেন। আর ওই মহড়ার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হস্তক্ষেপ করে প্রশাসন। আফতাবের কাউন্সিলর প্রার্থিতা বাতিল করা হয়। পরে আপিলেও টেকেনি। শেষে ২১শে জুন নির্বাচনে ওই ওয়ার্ডে জয়লাভ করেন সাঈদ মো. আব্দুল্লাহ। এখন দুই কাউন্সিলর এক ওয়ার্ডে। আফতাব এখনো ক্ষমতা ছাড়েননি আর শপথ নিলেও সাঈদ আব্দুল্লাহ কাউন্সিলরের দায়িত্ব পাননি। আগামী নভেম্বরে ক্ষমতা হস্তান্তর হবে।

আফতাব সমর্থকদের হামলা এবং এ ঘটনার জের ধরে অস্ত্রবাজির ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছিল সিলেটের এয়ারপোর্ট থানায়। মামলার পর আফতাব ও সাঈদ উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নিয়েছিলেন।
দু’জনের জামিনের মেয়াদ শেষ হয়ে যায় এই সপ্তাহে। এ কারণে গত রোববার সিলেটের আদালতে জামিন প্রার্থনা করেছিলেন আফতাব হোসেন খান। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আর গত সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন নির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আব্দুল্লাহ। আদালত তার প্রার্থনা মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করেন। এখন কারাগারে বন্দি দু’কাউন্সিলর। আইনজীবীরা জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে গত ৫ই জুন রাতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ শাহনুরের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় কাউন্সিলর আফতাব হোসেন খান বাদী হয়ে এয়ারপোর্ট থানায় দ্রুত বিচার আইনে সাঈদ আব্দুল্লাহসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন।

পরে সাঈদ সহ অন্যরা উচ্চ আদালত থেকে জামিন নেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার ডাইরেকশনে ছিলেন। আদেশ মোতাবেক তারা সিলেট মহানগর দায়রা জজের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন। সাঈদ আবদুল্লাহ ছাড়াও একই মামলায় যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- ছবের মিয়া, আকলিছ মিয়া, এমাদ উদ্দিন সুয়েব, আমিন মিয়া, আল-আমিন, কাজী মিজান, মো. মোবারক হোসেইন, জীবন, ফরিদ মিয়া ও রাজন আহমদ। এরা সবাই ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা। এর পূর্বে ১১ই জুন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছিল।

এদিকে- গত ৬ই জুন সাঈদ মো. আবদুল্লাহ’র বাসার সামনে ৭-৮টি মোটরসাইকেলসহ বেশ কয়েকজন যুবক মহড়া দেয়। এ সময় মোটরসাইকেল থেকে এক যুবক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহ’র বাসার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মহড়ায় অংশ নেয়া যুবকদের সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানও ছিলেন। এ ঘটনায় নগরীর বিমানবন্দর থানায় আফতাব হোসেন খানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন সাঈদ আবদুল্লাহ। সে সময় অস্ত্রসহ মহড়ার ঘটনায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আফতাবের প্রার্থিতাও বাতিল করে নির্বাচন কমিশন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন