editor
প্রকাশিত: 11:09 PM, November 3, 2021

আল্লাহর হুকুম ও নবীজির আদর্শ পালন করে আখেরাতের কল্যাণে কাজ করতে হবে : মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী
আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, মহান আল্লাহর হুকুম ও হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ পালন ও দেখানো পথ অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে কল্যাণে কাজ করতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়, যখনই আল্লাহর ডাক আসবে তখনই দুনিয়ার মায়া ত্যাগ করে, ধন-সম্পদ, বাড়ি-ঘর সবকিছু ফেলে চলে যেতে হবে। তাই আখেরাতের শান্তির লক্ষ্যে সঠিকভাবে সকলকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত, মানব সেবা সহ সকল ভাল কাজে সম্পৃক্ত হতে হবে। তিনি বলেন, ইসলামের সঠিক পথ থেকে সরিয়ে নিতে একটি মহল সর্বদা বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেদিকে সচেতন থেকে নবীজির দেখানো সঠিক পথ অনুসরণ করে আল্লাহ হুকুম মেনে চলার আহবান জানান।
মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ৩ নভেম্বর বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারস্থ রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মোগলাবাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে
বিশেষ অতিথির বয়ান পেশ করেন ঢাকার নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. সরকার কফিল উদ্দিন সালেহী, জালালপুর জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মঞ্জলালী।
মোগলাবাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মাওলানা হাফিজ ফয়সল আহমদের সভাপতিত্বে এবং উপদেষ্টা মাওলানা ফয়েজ আহমদ ও সহ সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বয়ান পেশ করেন ইকরছই আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, রাখালগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মনজুর আহমদ।
উপ-মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, হাদীস গবেষক, ফকীহ, লেখক, আরবি, উর্দু ও ফারসি কবি আল্লামা হরমুজউল্লাহ শায়দা (রঃ) এর সুযোগ্য নাতি মাওলানা ফয়েজ আহমদের মিলাদ পরিচালনার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের উদ্বোধন করা হয়। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুস শহীদ।
উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সহ সভাপতি মাওলানা ফয়ছল আহমদ, আমির আলী, মাওলানা আব্দুল লতিফ রুহেল, খলকুর রহমান, সাধারণ সম্পাদক আলী হায়দার জুয়েল, সাংগঠনিক সম্পাদক এইচ এম খালেদ, সহ সাংগঠনিক সম্পাদক রওনক আহমদ জামি, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, সদস্য রাসেল আহমদ প্রমুখ।
শুরুতেই পবিত্র তেলাওয়াত করেন হাফিজ রওনক আহমদ। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।