editor

প্রকাশিত: 9:35 PM, October 15, 2021

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বালাউট দারুল কুরআন মাদ্রাসার র‌্যালী

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বালাউট দারুল কুরআন মাদ্রাসার র‌্যালী

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বালাউট দারুল কুরআন মাদ্রাসার র‌্যালী

শত শত সুন্নি জনতা আশেকে রাসুলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৫ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় বালাউটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ মোবারক র‌্যালী।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বালাউট ছাহেব বাড়িস্থ বালাউট দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্দ্যোগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশগ্রহণের জন্য সকাল হতেই মুসলিম জনতা বালাউট ছাহেব বাড়িতে জমায়েত হতে শুরু করেন। সকাল ৯ টায় মাদ্রাসা ময়দান থেকে শুরু হওয়া মোবারক র‌্যালী সুশৃঙ্খল ভাবে বৃহত্তর বালাউটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বালাউট ছাহেব বাড়ি খানেকা গৃহ সংলগ্ন মাঠে এসে সমাপ্ত হয়।

শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব (রঃ) এর সুযোগ্য ছাহেবজাদা ডা. মাওলানা শাহ মোঃ ছাফিউর রহমান বালাউটি, শাহ মোঃ মুছাদ্দিকুর রহমান বালাউটি, শাহ মোঃ মুনিবুর রহমান বালাউটির নেতৃত্বে মোবারক র‌্যালীতে উপস্থিত ছিলেন ভাদেশ্বর মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ইউনুস আহমদ, মাওলানা মাশুকুর রহমান, জালালাবাদের ডাক’র সম্পাদক মাওলানা কবি মাহবুবুর রহীম, রতনগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী, মাওলানা আজির উদ্দিন বরমচালী, মাওলানা সালমান আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়, জকিগঞ্জ কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মাওলানা খালেদ আহমদ, অত্র মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আব্দুল হাসিব, হাফিজ জসিম উদ্দিন ও হাফিজ আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, জাকির হোসেন, রাসেল আহমদ, শাহ রহিম উদ্দিন, শাহ মোঃ সাজিদুর রহমান, শাহ মোঃ মাজেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রোকন উদ্দিন, এপলু আহমাদ প্রমুখ।
মোবারক র‌্যালীতে না’ত খাঁ হিসেবে না’ত পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ মতিউর রহমান, আহমদুল হক রিসালাহ, ইমন আহমদ সহ আল্লামা বালাউটি শিল্পী গোষ্ঠীর অন্যান্য শিল্পীবৃন্দ ।

ডা. শাহ মোঃ ছাফিউর রহমান বালাউটি দোয়ার মাধ্যমে মোবারক র‌্যালীর সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।