editor

প্রকাশিত: 10:56 PM, December 14, 2021

ব্যতিক্রমী আয়োজনে সিলেটে দিনব্যাপী ‘গীতা জয়ন্তী’ উৎসব

ব্যতিক্রমী আয়োজনে সিলেটে দিনব্যাপী ‘গীতা জয়ন্তী’ উৎসব

ব্যতিক্রমী আয়োজনে সিলেটে দিনব্যাপী ‘গীতা জয়ন্তী’ উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসকন সিলেটে পালিত হয়েছে দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসব।
মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় ইসকন সিলেট মন্দিরের উদ্যোগে এই উৎসব অনুষ্টিত হয়।
শ্রীল প্রভুপাদ গ্রন্থ ম্যারাথন ও গীতা জয়ন্তী উৎসবে আশির্বাদক থেকে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
ব্যতিক্রমধর্মী এ গীতা জয়ন্তী উৎসবে যোগ দিতে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই সহস্রাধীক ভক্ত ছুটে এসেছেন। জগৎবাসীর প্রকৃত কল্যাণে অর্থাৎ জড়জগতের মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই শ্লোগানে ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাসের সভাপতিত্বে হরিনাম সংকীর্তন পরিবেশন ও অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস, ইসকন সংকীর্তন প্রচার বিভাগের পরিচালক শালগ্রাম গোবিন্দ দাস ব্রহ্মচারী, সংকীর্তন নিতাই দাস, পদ্মলোচন দাস, নবীন নীল মাধব দাস প্রমুখ।
দিনব্যাপী এই গীতা জয়ন্তী উৎসবকে ঘিরে যেন ভক্তদের মিলনমেলায় পরিণত হয় ইসকন সিলেট মন্দিরে। সকাল হতে না হতেই বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেন মন্দিরে। সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হলে ভক্তদের মিলনমেলায় পরিণত হয় মন্দির। অন্যদিকে অগ্নিহোত্র যজ্ঞের সাথে চলতে থাকে ভক্তদের স্বরচিত গীতা পাঠের আসর।
আয়োজকরা জানান, মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে সব মানুষের জীবন সার্থক হবে। এজন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঁচ হাজার বছর আগে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী (মোক্ষদা একাদশী) তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই মহিমাম-িত তিথিকে গীতা জয়ন্তী তিথি বলা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়