editor
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

মেকাস কোর্স বাতিলের দাবিতে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির স্মারকলিপি
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এসএসসি উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তির আবেদনের যোগ্যতা অর্জনে মেকাপ কোর্স সম্পন্ন করার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন বরাবরে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুমন মিয়া, ইসলামি ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি অধ্যক্ষ মোহাম্মদ মিরাজ উদ্দিন, সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট শিক্ষক ইমরান, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসেম, বিভাগীয় প্রধান (নন টেক) রাফিউর রহমান রিজভি সহ সকল শিক্ষক বৃন্দ।
স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এসএসসি উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তির আবেদনের যোগ্যতা অর্জনে মেকাপ কোর্স সম্পন্ন করার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি উত্থাপন করেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীগণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তির আগ্রহ হারিয়ে ফেলবে। ভর্তির প্রাক-মূল্যায়নে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিজ্ঞান বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীগণ এক ধরনের হীনমন্যতায় ভুগবে। যা কারিগরি শিক্ষায় সরকারের শিক্ষার্থী এনরোলমেন্টের হার বৃদ্ধির প্রক্রিয়াকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।
তারা বলেন, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাইভেট পলিটেকনিক উদ্যোক্তাগণ এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং এ সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান।-বিজ্ঞপ্তি
8 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
6 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
8 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
8 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
7 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
3 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
8 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
1 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে