editor
প্রকাশিত: 4:12 PM, January 2, 2022

জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি ইউকে’র সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবি ও কমিউনিটি নেতা মনির হোসাইন।
দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন জাফরাবাদ উচ্চবিদ্যায়ল ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মুক্তাদির।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও সহকারী শিক্ষক এস এম রেজাউল করিমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মো. নাঈম আহমদ। এরপর প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি ইউকে’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা মো. এনামুল হক, কোষাধ্যক্ষ ও দানশীল ব্যক্তিত্ব তহুর আলী, ৬ নং লালাবাজার ইউনিয়নের বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মুহিদ হোসেন, জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদির মানিক মিয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আলাউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফখরুল হাসনাত চৌধুরী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. লুৎফুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও রাজনীতিবিদ মো. আব্দুল আওয়াল টিপু ও সাবেক ছাত্রনেতা সেবুল মিয়া।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ফখরুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. ইছহাক আলী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাসনা আক্তার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা বেগম।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি সফর আলী, আফিক মিয়া, সমাজসেবী মো. তাহেদুর রহমান, মো. চমক আলী, আব্দুল মুকিত লেবু, সুফিয়ান আলী, সুহেব মিয়া, জুনাব আলী, খসরু মিয়া, দলা মিয়া এবং জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র আব্দুস সামাদ প্রমুখ।
অতিথিরা তাদের ব্ক্তব্যে বলেন, কিছুসংখ্যক ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিলো জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের কলেজ শাখা। সরকারের বিভিন্ন সময়ের উন্নয়ন বরাদ্দ পাওয়া ও আমাদের এলাকার প্রবাসীরা সহযোগিতার হাত প্রশারিত করায় এই কলেজ আজ বহুদূর এগিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নের ক্ষেত্রে যত সমস্যা রয়েছে সেসব অদূর ভবিষ্যতে দূর হয়ে যাবে আশা করছি।
বক্তারা আরও বলেন, জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে পড়ালেখা করে অত্র এলাকার অনেকেই আজ আন্তর্জাতিক ও জাতীয় পরিমন্ডল এবং সরকারের উচ্চপর্যায়ে প্রতিষ্ঠিত। তারা নিজ নিজ অবস্থানে সগৌরবে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২০২১ সালেও যারা জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্য থেকে অনেকে হয়তো এমন সুউচ্চ স্থানে যেতে পারবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজ উন্নয়ন ইউকে’র নেতৃবৃন্দ বক্তৃতাকালে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউকে কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরে এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে