editor
প্রকাশিত: 8:37 PM, February 15, 2015

সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা নেছওয়ার হোসাইন
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারি রবিবার বেলা ৩টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহেদ, সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছওয়ার হোসাইন, বিএনপি নেতা তাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, পৌর বিএনপি নেতা আক্তারুজ্জামান অনিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুবাস আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি বাবর হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব আহমদ ও বিএনপি নেতা ফয়েজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল সম্মূর্ণ অগণতান্ত্রিক প্রহসনমূলক এক নির্বাচন। এই নির্বাচন জাতির জন্য একটি লজ্জাজনক অধ্যায় সৃষ্টি করেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ভোট ডাকাতি করে আবার ক্ষমতায় এসেছে। বাংলার জনগণ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই নির্বাচন বয়কট করেছে। এই নির্বাচনের নামে প্রহসনের মধ্যদিয়ে যে সরকার গঠন করা হয়েছে তা সম্মূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। আমরা অবিলম্বে এই নির্বাচন বাতিল ঘোষণা করে সরকারের পদত্যাগ দাবী করছি। অন্যতায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে টেঁনে হিঁচড়ে নামানো হবে। বক্তারা বলেন, এই নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগের দাবীতে আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন গুলোর অংশ গ্রহণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত সকল নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিত থেকে কর্মসূচীকে সফল করার আহবান জানান।
1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
8 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’