editor
প্রকাশিত: 5:06 PM, January 29, 2022

প্রাণ পেয়েছে আলুখেতে বসা লক্ষ্মীপেঁচাটি
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
কিছুদিন ধরে আলুখেতে বসেছিল লক্ষ্মীপেঁচাটি। স্থানীয় লোকজন দেখছিলেন পেঁচাটি একই স্থানে স্থির হয়ে বসে আছে। কোথাও যায় না, নড়েচড়েও না। স্থানীয় লোকজন তাদের মতো করে পেঁচাটিকে ঝাঁপিতে ঢেকে রেখে অন্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে সুরক্ষা দিয়েছেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পেঁচাটির অবস্থান জানতে পেরে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে আসে।
গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাচারি গ্রামের একটি আলু খেত থেকে এই লক্ষ্মীপেঁচাটিকে উদ্ধার করা হয়েছে। পেঁচাটি অত্যন্ত দুর্বল অবস্থায় খেতের মধ্যে বসেছিল। তাকে মৌলভীবাজারে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ে রেখে স্যালাইন, কোয়েল পাখির মাংস খাওয়ানো হয়েছে। এতেই একটু একটু করে সতেজ হয়ে ওঠছে বিপন্ন এই পাখিটি।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোবাইল ফোনে জানতে পারেন, একটি পেঁচা জেলার রাজনগর উপজেলার কাচারি গ্রামের একটি আলুখেতে কয়েকদিন থেকে একই স্থানে বসে আছে। জানার পর তিনি বর্ষিজুরা বিটের ফরেস্টার আবু নঈম মো. নুরুন্নবীসহ একটি দলকে পেঁচাটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পাঠান। পরে আলুখেতের মধ্যে পেঁচাটি স্থির বসে ছিল। সেখান থেকেই তাকেই উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পেঁচাটি অন্তত দুই-তিন ধরে খেতের মধ্যে একই স্থানে বসেছিল। কোথাও যায় না। নড়াচড়া করে না। পেঁচাটির এই অবস্থা দেখে স্থানীয় লোকজন বেতের তৈরি একটি ঝাঁপি দিয়ে পেঁচাটিকে ঢেকে রাখেন, যাতে অন্য কোনো প্রাণী পেঁচাটির কোনো ক্ষতি করতে না পারে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পেঁচাটিকে উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এটি একটি লক্ষ্মীপেঁচা। খাবার সংকট বা অন্যকোনো কারণে খুবই দুর্বল হয়ে পড়েছিল। এরা সাধারণত ইঁদুর খায়। ইঁদুরতো পাওয়া যাচ্ছে না। তাই কোয়েল পাখি খাওয়ানো হচ্ছে। এখন সুস্থ আছে। স্বাভাবিক হয়ে ওঠলে অবমুক্ত করে দেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে