editor
প্রকাশিত: 11:12 PM, February 23, 2022

শাবিপ্রবিতে বহুভাষিক চলচ্চিত্র উৎসব
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২২’ এর আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ উৎসব।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন।
তিনি বলেন, মা এবং মাতৃভাষা এ দুইয়ের সঙ্গে প্রত্যেক মানুষের সম্পর্ক নিবিড়। মানুষ তার মায়ের ভাষাতেই প্রথম কথা বলতে শিখে, পৃথিবীতে প্রায় ৭ হাজারের উপরে ছিল এই ভাষার সংখ্যা কিন্তু যা এখন দাঁড়িয়েছে এসে সাড়ে ৩ হাজারে। কাজেই পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে চোখ ফিল্ম সোসাইটি আয়োজন করতে যাচ্ছে ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২২’।
তিনি বলেন, আমাদের এই অনুষ্ঠানে থাকবে বাংলাসহ মোট ছয়টি ভাষার সিনেমা যা আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ আয়োজন উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বাংলা ভাষায় নির্মিত অজ্ঞাতনামা (২০১৬), সন্ধ্যা ৬টায় ইংরেজি ভাষায় নির্মিত-Soul (২০২০)। পরের দিন ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ইতালীয় ভাষায় নির্মিত -Biczcle Thieves (১৯৪৮), সন্ধ্যা ৬টায় কোরিয় ভাষায় নির্মিত- Parasite (২০১৯)। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পর্তুগিজ ভাষায় নির্মিত- Citz of God (২০০২), সন্ধ্যা ৬টায় ফরাসি ভাষায় নির্মিত- Separation (২০১১) প্রদর্শন করা হবে।
এদিকে, ২৩-২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে অফলাইনে এবং প্রদর্শনীর দিন কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। এতে টিকিট মূল্য রাখা হয়েছে ২০ টাকা। অনলাইনে https://forms.gle/9GRihgbzvcMMDzie7 এ লিংকে গিয়ে টিকিট বুকিং করা যাবে।
উল্লেখ্য, প্রগতিশীল চেতনা, আন্তর্জাতিকতাবাদ, গভীর শিল্পবোধ, সমাজ-নির্মাণ-বিনির্মাণমুখি চলচ্চিত্র চর্চা বা বিপদে ব্রতী হয়ে ১৯৯৬ সালের ২৯ আগস্ট শাবিপ্রবিতে আত্মপ্রকাশ করে চোখ ফিল্ম সোসাইটি। সে থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও চ্যারিটিমূলক প্রোগ্রামের আয়োজন করে আসছে সংগঠনটি।<
6 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
4 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা