editor

প্রকাশিত: 5:19 PM, March 3, 2022

১৫ দিনের ব্যবধানে ধলাই নদীতে বিষ : পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ

১৫ দিনের ব্যবধানে ধলাই নদীতে বিষ : পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ

১৫ দিনের ব্যবধানে ধলাই নদীতে বিষ : পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ

1

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর উজানে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম দফা ছাড়া বিষে ভোর থেকে ধলাই নদীর পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ। সকাল থেকে ছেলে মেয়েরা ধলাই নদীতে মরে ভেসে ওঠা মাছ ধরতে দেখা যায়। ১৫ দিনের ব্যবধানে বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাতে আবার ধলাই নদীর উজানে ছাড়া বিষে মরা ভেসে ওঠা অবশিষ্ট মাছ ধরে নিলেন মানুষজন। বিষে মরা মাছ রান্না করে খাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
কমলগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সালাহউদ্দিন শুভসহ এলাকাবাসী জানান, প্রতি বছরই এ সময়ে একটি চক্র ধলাই নদীর উজানে গভীর রাতে বিষ ছাড়ে। ভোর রাতের মধ্যে বিষ দিয়ে মারা যাওয়া বড় মাছ ভাসতে থাকলে চক্রটি সেসব মাছ ধরে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। আর সকালে ভেসে নানা জাতের ছোট মাছগুলো এলাকার মানুষজন ও ছেলে মেয়েরা ধরে নেয়। প্রশাসন তদন্তক্রমে কঠোর কোন পদক্ষেপ গ্রহন করে না বলেই প্রতি বছরই এ ঘটনা ঘটে।
বিষে মরে ভেসে ওটা মাছ ধরে নিয়ে রান্না করে খেলেও স্বাস্থ্যের জন্য ঝুকি বলে আশঙ্কা প্রকাশ করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান গত ১৫ ফেব্রুয়ারি প্রথম দফা বিষে মাছ মারার সময় বলেছিলেন, ঘটনাটি তার জানা নেই। তবে সরেজমিন তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানিয়েছিলেন। এবার তিনি বলেন, ঘটনাটি জানা নেই। তিনি তদন্ত করে দেখবেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এটি একটি কঠিন শাস্তিযোগ্য অপরাধ। ধলাই নদের পানিতে বিষ ছাড়ার বিষয়ে তিনি জানেন না। তবে বিষয়টি গুরুত্বেও সাথে নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের তিনি নির্দেশ দিবেন বলে জানান।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

4 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

5 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

6 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

7 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

7 স্টাফ রিপোর্টার: 3 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
7