editor
প্রকাশিত: 4:07 PM, March 4, 2022

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ৩০ জন নিহতের আশঙ্কা
ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে শুক্রবারের নামাজ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৩০ জনের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
খবরে জানানো হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৩০ জন মারা গেছেন বলে আশঙ্কা রয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুজন হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করে।
সেখানে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তাদের দিকে গুলি ছোঁড়ে তারা। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এরপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ প্রাঙ্গণ। শুক্রবারের নামাজ পড়তে মুসল্লিরা যখন মসজিদে প্রবেশ করে তখনই এই হামলা হয়। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
ঘটনার সময় মসজিদে প্রবেশের চেষ্টা করছিলেন শায়ান হায়দার নামের এক ব্যক্তি। তিনি বলেন, ওই বিস্ফোরণে আমি উড়ে গিয়ে রাস্তায় পড়ি। আমি চোখ খুলে দেখি চারদিকে ধুলা আর মরদেহ। এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন বলে তার অফিস থেকে জানানো হয়েছে।
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা