editor

প্রকাশিত: 11:19 PM, March 9, 2022

‘বৈষম্যের শিকার নারী কাউন্সিলরগন’

‘বৈষম্যের শিকার নারী কাউন্সিলরগন’

‘বৈষম্যের শিকার নারী কাউন্সিলরগন’

ডিআইর উদ্যোগে একমঞ্চে রাজনৈতিক নেতৃবৃন্দ

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “রাজনীতিতে নারীর অগ্রগতি” স্লোগানের ব্যানারে সিলেটের রাজনৈতিক অঙ্গনের নারীনেত্রীবৃন্দদের নিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। অতিথি হিসেবে একমঞ্চে বসে নারীদের বক্তব্য শুনেন দেশের বৃহৎ রাজিৈনতক সংগঠন আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ। এসময় সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ-বিএনপির নারী সদস্যদের ক্ষোভ, উদ্বেগের বক্তব্যের মুখোমুখি হন আমন্ত্রিত স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে উল্লেখযোগ্য কোনো বরাদ্ধ না পাওয়ায় ভোটারদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পারছেনা নারী কাউন্সিলরগন। সাধারণ আসনের তিনগুন ভোট পেয়ে নির্বাচিত হয়েও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন নারী কাউন্সিলরগন। এমনকি উন্নয়ন মূলক কর্মকান্ড হতেও দূরে রাখা হয়ে নারী কাউন্সিলরদের। সেইসাথে নিজনিজ রাজনৈতিক দলের যোগ্যতা অনুযায়ী পদে আসিন হওয়ার দাবী জানান নারীনেত্রীগন।
৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে গতকাল ৯ মার্চ বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর এমএএফ এর নারী ইউনিটের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে পালিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয় সার্বিক সহযোগিতায় পালিত হওয়া অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রাহিমা বেগম এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংখি, সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এটিএমএ হাসান জেবুল, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক বেগম শামসুন্নাহার মিনু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাহিদ সরওয়ার সবুজ, আবুল কাশেম, শাহানা বেগম, নিগার সুলতানা ডেইজী, সিটি কাউন্সিলর এডভোকেট রুকশানা বেগম শাহানা, মারিয়াম চৌধুরী মাম্মি, সালেহা কবির শেপী, সালমা বাছিত, ফাহিমা আহমদ কুমকুম, সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, রিনা হোসেন, তানিয়া রহমান সহ আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনৈতিক নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন