editor
প্রকাশিত: 12:43 PM, March 10, 2022

আজ বিশ্ব কিডনি দিবস
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব কিডনি দিবস পালিত হবে।
এ বছর বিশ্ব কিডনি দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে- সুস্থ কিডনি সবার জন্য- জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
কিডনি দিবস উপলক্ষে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল আলোচনা সভার আয়োজন করেছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান ২ যুগ আগেও ছিল ২৭তম, যা বর্তমানে সপ্তম অবস্থানে চলে এসেছে এবং ২০৪০ সাল নাগাদ এটা পঞ্চম অবস্থানে পৌঁছাবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে