editor
প্রকাশিত: 9:44 PM, March 24, 2022
নিজস্ব প্রতিবেদক
চলছে চৈত্রের মাঝামাঝি সময়। গত কয়েকদিন ধরে সিলেট পুড়ছে চৈত্রের দাবদাহে। তবে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) এক পশলা বৃষ্টি খানিকটা হলেও স্বস্তি দিলো সিলেটে।
বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘলা। গতকাল সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সিলেটে নামে এক পশলা বৃষ্টি। সে বৃষ্টিতে রাস্তাঘাটের ধুলো-বালি কমানোসহ বোরো ধান ও রবিশস্যের অনেক লাভ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে আজকের বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। নগরীতে পথচারীদের জবুথবু করে ও কিছুক্ষণ রুদ্ধশ্বাসে দৌঁড়িয়ে ২০-২৫ মিনিট পর থেমে যায় চৈত্রের বৃষ্টি। পরক্ষণেই রৌদ্রজ্জ্বল হয়ে ওঠে সিলেটের আকাশ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময়ে এই কড়া রোদ, ভ্যাপসা গরম তো এই কোথাও ঝুপ করে নামছে বৃষ্টি। কখনও আকাশ মেঘে ঢাকছে তো কখনো কড়কড়ে রোদে শরীর পুড়ে যাচ্ছে। প্রকৃতির এমন খেয়াল-খুশির পালা আরো কিছুদিন চলবে। মাঝে বৃষ্টির সম্ভাবনা কমে গেলেও আবহাওয়া অধিদফতর আবার সেই সম্ভাবনা ফিরিয়ে এনেছে।
সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্র আর শিলাও।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে