editor
প্রকাশিত: 7:37 PM, March 29, 2022

১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম কারাগারে
সিলেট মহানগর যুবলীগের অর্ন্তগত ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবদুল মুমেন আজ কারাগারে প্রেরণ করেন।
গত ১৬ মার্চ নগরীর শেখঘাট শুভেচ্ছা ২৯৭’র বাসিন্দা মৃত মম্বশির আলীর পুত্র আমেরিকা প্রবাসী র্ফরুখ আহমদ (মনির মিয়া)’র পক্ষে আজম আলী শেখঘাট শুভেচ্ছা ২৫০’র বাসিন্দা মৃত মুহিবুর রহমানের পুত্র ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদসহ ৩ জনের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় চাঁদাবাজী ও জালিয়াতি এবং প্রতারণা মামলা দায়ের করেন।
প্রবাসীর দায়ের করা মামলা শামীম আহমদ আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলায় বলা হয়, নগরীর শেখঘাট এলাকায় আমেরিকা প্রবাসী র্ফরুখ আহমদ’র মালিকাধিন একটি দোকান কোঠা আত্মসাতের উদ্যোশে যুবলীগ নেতা শামীম আহমদ ক্ষমতার অপব্যবহার করে ২০১৫ সালের ১ জানুয়ারির একটি জাল ভাড়াটিয়া চুক্তিনামা করেন। যা দিয়ে তিনি একটি ট্রেড লাইন্সেস, ফায়ার লাইন্সেস ও বিদ্যুতের লোড বাড়ানোর জন্য বিদ্যুতে অফিসে গিয়ে আবেদন করেন। এই ঘটনা জেনে আমেরিকার প্রবাসী র্ফরুখ আহমদ মামলাটি দায়ের করান।
ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের বিরুদ্ধে রয়েছে অনেক ধরনের অভিযোগ। তার বিরুদ্ধে অস্ত্র মামলা, কাজিরবাজারে চাঁদাবাজি মামলা, শেখঘাটের লাকি হত্যা মামলা, নবাব রোড রুজেল মিয়ার সাথে ডেসটিনি কোম্পানীর জায়াগা দখল করে জাল চুক্তি করে ভাড়া প্রদানসহ সাধারণ মানুষকে হয়রানী অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন