editor

প্রকাশিত: 11:12 AM, April 1, 2022

হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিরুদ্ধে অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিরুদ্ধে অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিরুদ্ধে অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ১৮ বছর যাবত নির্বাচন না দিয়ে এ কমিটির বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতা ভোগেরও অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সংগঠনটির তামাবিল শাখার সাবেক সভাপতি শাহাব উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলায় আনুমানিক ২৫০০ গাড়ি রয়েছে। চলাচলকারী প্রতি গাড়ী থেকে ৪০ টাকা হারে প্রতিদিন এক লক্ষ টাকা আদায় করা হয়। মাস শেষে এ টাকার পরিমাণ হয় ৩০ ত্রিশ লক্ষ টাকা। এতে ১৮ বছরে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা আত্বসাৎ করেছেন বর্তমান অনির্বাচিত সভাপতি রুনু মিয়া মঈন। প্রতি গাড়ী থেকে লাইন খরচ বাবদ ছয়শত টাকা প্রতিমাসে দিতে হয়। এতে ২৫০০ গাড়ি হতে প্রতি মাসে আয়কৃত টাকার পরিমাণ পনের লক্ষ টাকা। আর নতুন গাড়ী কিনে লাইনে চালাতে হলে রুনু মিয়া মঈনকে প্রতি গাড়ীতে ১৫ থেকে বিশ হাজার টাকা দিতে হয়। যেকোন গাড়ী মালিকানা পরিবর্তন হলেও ভর্তির নামে প্রতিটি গাড়ি থেকে বিশ হাজার টাকা দিতে হয়। গত ১৮ বছরে ২৫০০ গাড়ী নতুন ক্রয় ও মালিকানা পরিবর্তন করা হয়। এতে টাকার পরিমাণ চার কোটি টাকা। এছাড়া শ্রমিক সদস্য ফি ছয়শত টাকা করে মোট ৫০০০ হাজার শ্রমিকের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা ও রিনিউ বাবত প্রতি দুই বছর পর পর একশত বিশ টাকা করে মোট ৫০০০ শ্রমিকের নিকট থেকে আরো চুয়ান্ন লক্ষ টাকা আত্মসাৎ করেন রুনু । বিগত ১৮ বছরে মোট আটচল্লিশ কোটি চৌরানব্বই লক্ষ টাকা আত্মসাৎ করেছেন রুনু মিয়া মঈন। এভাবেই তিনি নিজের ইচ্ছামত শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে টাকা আত্বসাৎ করে যাচ্ছেন।
নির্বচন না দিয়ে বেআইনিভাবে ক্ষমতা আকড়ে থাকার অভিযোগ করে তিনি বলেন, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নংঃ চট্ট- ১৩২৬ বিগত ৩২ বছর আগে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। সিলেট জেলার সর্বস্থরের হিউম্যান হলার চালক শ্রমিকদের সকল প্রকার সমস্যা সমাধান এবং শ্রমিকদের সার্বিক কল্যাণ ও উন্নয়ন করা এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। কিন্তুবিগত প্রায় ১৮ বছর যাবত আমাদের শ্রমিক ইউনিয়নের বর্তমান অনির্বাচিত সভাপতি রুনু মিয়া মঈন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলী এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফ ছলেবলে-কৌশলে কমিটির নির্বাচন না দিয়ে নিজেরাই বারবার ক্ষমতা ভোগ করছেন। যা শ্রম আইনের পরিপন্থি।
এ বিষয়ে তিনি আরও বলেন, সম্প্রতি গত ২৮ মার্চ সিলেট আঞ্চলিক শ্রম দপ্তর এর রেজিষ্টার একটি পত্র দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। তবুও নির্বাচনের কোন উদ্যোগ নিচ্ছে না বর্তমান কমিটি।
তিনি আরও বলেন, রুনু মিয়া মঈন গং সিলেট জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছেন। নির্বাচনের কথা বললে সাধারণ শ্রমিকদের বহিস্কার লাইন সাসপেন্ড এবং মিথ্যা মামলা এবং হামলা করে দমন করে রাখেন। সাবেক বেবি টেক্সি চালক অবৈধ সভাপতি রুনু মিয়া মঈন শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে শাহপরান এলাকায় বড় বড় বাড়ি তৈরি করে শ্রমিকদের টাকা দিয়ে নিজে বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করেন। রুনু মিয়া মঈন ১৯৮৫ ইং সালে বেবি ট্যাক্সি চালানোর মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
এ সময় তিনি রুনু মিয়া মঈনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শ্রম দপ্তরের নির্দেশনা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুলাল মিয়া, মো. আব্দুল হক, মো. মুক্তার আলী, মো. নাসির উদ্দীন, নুরুজ্জামান, রুবেল, শিমুল, আব্দুর রহমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে