editor
প্রকাশিত: 7:19 PM, April 6, 2022

বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাওরের ফসল, সুনামগঞ্জে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে একের পর এক হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় কৃষক সংগঠন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ মিলিত হন আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কৃষক সংগঠনের নেতারাসহ জেলার বিভিন্ন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা অংশ নেন।
এসময় বিক্ষুব্ধ জনতা হাওর ডুবির জন্য বাঁধ তদারকিতে থাকা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টদের দায়ী করেন। নির্দিষ্ট সময়ে বাঁধে কাজ না করে বাঁধ নির্মাণ অনিয়ম দুর্নীতির কারণে পাহাড়ি ঢলের চাপে দুর্বল বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা।
বাঁধের কাজে গাফিলতি ও অনিয়মকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। পরে হাওর ডুবির ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী সভাপতি অলিউর রহমান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি সুখেন্দু সেন, চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদস্য রুহুল আমিন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন