editor
প্রকাশিত: 4:54 PM, December 16, 2021

বিজয় দিবসে সিলেটে ইসলামী আন্দোলনের পতাকা র্যালী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশাল পতাকা র্যালী বের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে পতাকা র্যালী বের হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়বক্তারা বলেন, বিজয়ের সুবর্ণ জয়ন্তির প্রাক্কালেও দেশ দুঃশাসন ও দুর্নীতিমুক্ত হতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ পাওয়ার আশায় লাখ লাখ মা-বোন জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করা প্রয়োজন।
ইসলামী আন্দোলন মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। এসময় তিনি বলেন, এমন এক সময় ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নজির আহমদ বলেন, স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ওলামায়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতাবিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ সভাপতি আমির উদ্দিন, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম ও মাওলানা আস আদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান ও নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, হাফিজ নোমান আহমদ ফাহাদ, যুব নেতা জাকির হোসাইন, ছাত্র আন্দোলনের নগর সহ সভাপতি নুরুদ্দিন, আব্দুল করিম প্রমুখ। -বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।