editor
প্রকাশিত: 11:23 AM, March 4, 2022

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির
ডেস্ক রিপোর্ট
আগ্রাসন থেকে নিজের দেশকে রক্ষার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি নিজের রাজধানী কিয়েভকে নিরাপদ রাখার জন্য পশ্চিমাদের কাছে সামরিক সহায়তা বৃদ্ধির আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি এই আহবান জানান। এরপর রাতেই তার জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
বৃহস্পতিবার রাজধানী কিয়েভে অত্যন্ত সুরক্ষিত নিজের অফিস থেকে জেলেনস্কি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, যদি ইউক্রেনে পুতিনের সামরিক আগ্রাসন সফল হয়, তাহলে বাকি ইউরোপে রাশিয়া অগ্রসর হতে পারে বলে পশ্চিমাদের সতর্ক করেন তিনি। জেলেনস্কি বলেন, এ নিয়ে আমি পুতিনের সঙ্গে আলোচনা করতে চাই না। প্রকৃতপক্ষে তার সঙ্গে আমার কথা বলা প্রয়োজন।
বিশ্ববাসীর তার সঙ্গে কথা বলা প্রয়োজন। এই যুদ্ধ থামানোর আর কোনো উপায় নেই। তিনি এ সময় পুতিনের উদ্দেশে প্রশ্ন ছোড়েন- আমাদের কাছে আপনি কি চান? আমাদের দেশ ছেড়ে যান। আমার সঙ্গে কথা বলুন।
এ সময় আমাদের দূরত্ব ৩০ মিটারের বেশি হবে না। আলোচনার এক লম্বা টেবিলে পুতিন বিশ্বনেতাদের সঙ্গে সম্প্রতি যে আলোচনা করছেন, সে দিকে ইঙ্গিত করেন জেলেনস্কি।
এদিন আবারো বিশ্বনেতাদের কাছে জেলেনস্কি আবেদন জানান, তারা যেন ইউক্রেনের আকাশসীমাকে নো-ফ্লাই জোন ঘোষণা করেন। এর আগে যুক্তরাষ্ট্র এমন আহবান প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের যুক্তি, এটা করা হলে তাতে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে তারা। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনবাসী রাশিয়ানদের থামাতে পারবে না। জেলেনস্কির আহবান- যদি আপনারা আমাদের আকাশসীমাকে বন্ধ করে দেয়ার ক্ষমতা না রাখেন, তবে আমাদেরকে যুদ্ধবিমান দিন। যদি আমাদের হাতে এসব না থাকে। তবে এর পরের টার্গেট লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া। বিশ্বাস করুন আমার এ কথা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে