editor
প্রকাশিত: 12:18 AM, November 15, 2021

শ্রীমঙ্গলে গারো পল্লীতে ওয়ানগালা উৎসব
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও শেষ কার্তিকে নতুন ফসল ঘরে তুলতে নানা উৎসবের মাধ্যমে দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে পালিত হলো গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বা গারো নবান্ন উৎসব। আসছে বছরে যেন ফসল ভালো হয়, সন্তান ও পরিজনরা যেন ভালো থাকে আর দেশের যেন মঙ্গল হয়- এই কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া গারো পল্লী এলাকায় গতকাল রোববার দুপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ‘গারো’ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব- ওয়ানগালা পালিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষে গারো সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিচিত্র পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। এটি গারোদের বছরের প্রধান বিনোদনের দিন। সারা গারো পাহাড় মন্ত্র ও ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে। এ সময় মহিষের শিঙে বানানো এক ধরনের বিশেষ আদিম বাঁশির সুর সবাইকে বিমোহিত করে। সকালে স্থানীয় ফুলছড়া গারো ফুটবল মাঠে শ্রীচুক আচিক আসং নকমা এসোসিয়েশন ও শ্রীচুক গারো যুব সংঘের আয়োজনে ওয়ানগালা অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সা-সাৎ-সাওয়া ধুপারিতের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। সিলেট ধর্ম প্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত নিকোলাস বাড়ৈ, শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিওসহ বিভিন্ন খ্রিষ্টান ধর্মযাজকরা যোগ দেন। এছাড়া ওয়ানগালা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিষ্টভক্ত এবং গারাগানজিং, কতচু, রুগা, মমিন, বাবিল, দোয়াল, মাতচি, মিগাম, চিবক, আচদং, সাংমা, মাতাবেং ও আরেং নামে ১২টি গোত্রের গারো সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ওয়ানগালার মূল প্রবন্ধ পাঠ, নাগড়া, আদুরী, দামা ও মোমবাতি প্রজ্জ্বালন, বিশেষ প্রার্থনা এবং গারোদের নিজস্ব কৃষ্টির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান পুরোহিত জংসন মৃ প্রথা অনুসারে একটি মোরগ জবাই করে তার ভেতর থেকে ভুঁড়ি বের করেন। এরপর মন্ত্র পড়ে ভবিষ্যৎ গণনা করে জানান, ‘আগামী বছর ফসল দ্বিগুণ হবে। আসছে দিনগুলো সবার জন্য শুভ হয়ে দেখা দেবে। দাম্পত্য জীবন সুখের হবে।’ তিনি জানান, আগের দিনে গারো পাহাড়ি এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্যদেবতা ‘মিসি সালজং’কে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো। পুরোহিত বলেন, গারোরা প্রকৃতিপূজারী। কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্র করে পালন করা হয়। এক সময় তারা শস্যদেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করলেও এখন অনেকে নতুন ফসল কেটে যিশুখ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করে থাকেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে