editor

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি মুমিত, সম্পাদক ফয়সল নির্বাচিত

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি মুমিত, সম্পাদক ফয়সল নির্বাচিত

3

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর দি এইডেড হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। বিকেলে কাউন্সিল অধিবেশনে রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুুল মুমিত সভাপতি ও দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফয়সল আহমদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের ১ম অধিবেশনে সংগঠনের সভাপতি ও বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক সমাজই শিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করছেন। এরপরও শিক্ষকদের নানা দাবি-দাওয়া রয়েছে। তাদের নায্য দাবির সাথে তিনি একাত্মতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়ে সুযোগ হলে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবো।
সংগঠনের সচিব ও আব্দুল গফুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর কবির আহমদ, বাশিস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব ফরিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব এ. এইচ.এম. ইসরাইল আহমদ, সাংগঠনিক সচিব মোঃ আব্দুর রহমান, বাশিস সিলেট জেলার সভাপতি মামুন আহমদ ও সাধারণ সম্পাদক শমসের আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম রফিক।
এদিকে, সিলেট মহানগর বাশিস’র দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত সাবজেক্ট কমিটির সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে ও প্রিজাইডিং অফিসার বিয়ানীবাজারের দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের পরিচলানায় সাবজেক্ট কমিটির ৩১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ সরাসরি ভোটে নেতা নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করেন। পরে প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি পদে রাজা জিসি হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মুমিত সভাপতি ও দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফয়সল আহমদ সাধারন সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সাবজেক্ট কমিটির মতামতের ভিত্তিতে এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রিজাইডিং অফিসার মোঃ আতাউর রহমান নবগঠিত কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

3 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

7 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

2 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

6 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

1
2