editor

প্রকাশিত: 12:28 PM, January 14, 2022

সিলেটে ওয়াসা গঠনে মেয়রকে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সিলেটে ওয়াসা গঠনে মেয়রকে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সিলেটে ওয়াসা গঠনে মেয়রকে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)’ গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

লিখিত ওই নির্দেশ পাওয়ার পরদিনই অভিজ্ঞতা অর্জনের জন্য কাউন্সিলর ও প্রকৌশলীদের বিশাল বহর নিয়ে খুলনা ছুটে গেছেন আরিফুল হক চৌধুরী।

সিসিক সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর গত বছর এর আয়তন বাড়ে। ২৬ বর্গ কিলোমিটারের এ নগর এখন প্রায় ৬০ বর্গকিলোমিটারে বর্ধিত হয়েছে। ২৬ বর্গকিলোমিটারের সিসিকে পানির চাহিদা প্রতিদিন প্রায় ৮ কোটি লিটার।

কিন্তু সিসিক সর্বোচ্চ ৬ কোটি লিটারের মতো সরবরাহ করতে পারে। ফলে নগরে পানির সংকট নিত্যদিনের। এখন বর্ধিত আয়তনে পানির সমস্যা সিসিক কীভাবে সামাল দেবে তা নিয়ে আছে নানা শঙ্কা।

এ নিয়ে সিসিকের কোনো তোড়জোড়ও ছিল না। তবে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেটে ওয়াসা গঠনের উদ্যোগ নিয়েছেন।এ লক্ষ্যে গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে চিঠি পাঠিয়েছেন ড. মোমেন।

চিঠিতে সিলেটের পানি সরবরাহ সমস্যা নিরসন, উন্নত পয়ঃনিষ্কাশন ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের কথা উল্লেখ করে ওয়াসা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

চিঠিতে উল্লেখ আছে- ওয়াসা গঠনের বিষয়টি নিয়ে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে গিয়ে সরাসরি কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।সিসিক সূত্র জানান, স্থানীয় সরকারমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, তার অনুলিপি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকেও দিয়েছেন। এ চিঠি পাওয়ার পরদিনই তড়িঘড়ি করে ‘অভিজ্ঞতা অর্জনের’ জন্য বিশাল বহর নিয়ে খুলনায় যান মেয়র।

গতকাল সকালে বিমানযোগে তাঁরা ঢাকায় যান, সেখান থেকে বিমানযোগে যান খুলনায়। রবিবার পর্যন্ত সেখানে তাঁদের থাকার কথা।সিসিকের এ বহরে মেয়র, কাউন্সিলর, প্রকৌশলীসহ ২২ জন ছাড়াও অনেকের পরিবারের সদস্যরাও রয়েছেন।

অথচ এ-সংক্রান্ত অফিস আদেশে ২২ জনের কথাই উল্লেখ ছিল। কিন্তু সরকারি খরচে ৪৪ জনের বহর নিয়ে যাওয়া হয়েছে।সিসিক-সংশ্লিষ্টরা জানান, এ সফরে খুলনা সিটি করপোরেশন কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া, কর্পোরেশনের রাজস্ব আদায় কার্যক্রম, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি, অপরিশোধিত পেট্রোলিয়াম প্লান্টের কার্যক্রম এবং খুলনা ওয়াসা পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জন করবেন তাঁরা।

কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পাওয়ার এক দিনের মধ্যেই কীভাবে ‘অভিজ্ঞতা অর্জনের’ সফরের সবকিছু নির্ধারিত হয়ে গেল, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।সিসিকের অভ্যন্তরীণ সূত্র বলছেন, মূলত খুলনার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ানোর লক্ষ্যে এ সফর পূর্বনির্ধারিত ছিল।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পেয়ে বিতর্ক এড়াতে একে ‘অভিজ্ঞতা অর্জনের’ সফরে বদলে দেওয়া হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন