editor
প্রকাশিত: 12:23 AM, February 3, 2022

বোরো আবাদে ব্যস্ত জগন্নাথপুরের কৃষকরা
আলী জহুর, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো চাষে ব্যস্ত সময়পাড় করছেন কৃষকেরা। জগন্নাথপুরে হঠাৎ বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। অতিরিক্ত ঠা-ায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। মাঠে সোনার ফসল ফলাবে তাদের স্থবিরতা নেই। হাড়কাঁপা শীতে ও ঘন কুয়াশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোরগডাকা ভোরে উঠে কাদা মাঠে স্বপ্ন বুনছেন জগন্নাথপুর উপজেলার কৃষক ও কৃষানীরা। ঠা-া সবসময় যেন তাদের কাছে হার মানে। এবার বোরো আবাদের বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। চলতি মৌসুমে বোরো আবাদ এবার জগন্নাথপুরে প্রায় ২০ হাজার ৪ শত ৫৫ হেক্টর জমি আবাদ চলছে। প্রকৃতি অনকুলে থাকলে ১ লক্ষ ২০ হাজার মেট্রিকটন ধান উৎপাদন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সরেজমিনে জগন্নাথপুর মইয়ার হাওর ও নলুয়ার হাওয়রের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, ভোর বেলায় প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যেও কৃষকেরা দলবেঁধে বোরো আবাদের ধানের চারা রোপণ করছে। জমির মালিক ও কৃষক মোঃ সাজাদ মিয়া, মোঃ ইরন মিয়া, মোঃ খলিল মিয়াসহ অনেকে বলেন, প্রচ- শীত ও ঘন কুয়াশার ভয়ে ঘরে বসে থাকলে চলবে না, আমরা বসে থাকলে পরিবার ও দেশের মানুষের পেটে ভাত জুটবে কীভাবে কিন্তু আমরা বসে থাকলে সমস্যা শুধু আমাদের হবে না গোটা দেশের সমস্যা হবে। মাঠের পর মাঠ সোনার ফসল না লাগালে মানুষ খাবে কি? শুনেছি মাঘের শীতে নাকি বাঘ কাঁপে। মাঘের শীত শুরু হয়ে গেছে, বিকেল বেলা থেকে কুয়াশা শুরু হয়। রাত হলে টিনের চালে টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। তবে কুয়াশা বা শীত আমাদের দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রাকৃতিক বির্যয়ের সম্মুখীন না হলে কদিন পরেই মাঠের পর মাঠ ভরে যাবে সবুজের সমাহার। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধান রোপণের ধুম পড়েছে।
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
2 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
2 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা