editor

প্রকাশিত: 10:51 PM, April 25, 2022

পরম করুণাময়ের সান্নিধ্য লাভের জন্য মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করা প্রয়োজন : প্রফেসর ড. রমা বিজয় সরকার

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, পরম করুণাময়ের সান্নিধ্য লাভের জন্য মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করা প্রয়োজন। তিনি মধ্যনগরের কলেজ পরীক্ষা কেন্দ্র স্থাপন সহ নবগঠিত মধ্যনগর উপজেলার উন্নয়নকল্পে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি ২৫ এপ্রিল সোমবার বিকাল ৫টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ ডালাস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ কবির আহমদ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, মধ্যনগর ইউপির প্রাক্তন চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক শিক্ষক তরুণ কান্তি সরকার। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সহ কোষাধ্যক্ষ ব্যাংকার মোঃ আলমগীর। দোয়া পরিচালনা করেন হামিদপুর দারুস সালাম নুরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা আব্দুল হাই এনাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অব: ব্যাংকার হাকিম উদ্দিন, প্রাক্তন সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ সভাপতি শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, সহ সভাপতি মনোরঞ্জন তালুকদার, সাইদুল হাসান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি অসীম সরকার, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবির, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাশ, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ব্যাংকার নিরূপম তালুকদার তপু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক রোটারিয়ান সুমন চন্দ্র সরকার, সহ ক্রীড়া সম্পাদক ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ব্যাংকার দিবাকর সরকার শেখর, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, কার্যনির্বাহী সদস্য ব্যাংকার রাহুল সরকার, শেখ মোঃ মোর্শেদ, ব্যাংকার দেলোয়ার হোসেন মনি, প্রভাষক জহিরুল ইসলাম, লেখক মঞ্জুর মোর্শেদ সহ সিলেটে অবস্থানরত মধ্যনগরের বিপুল সংখ্যক পেশাজীবী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত সহকারী কমিশনার (কর) সংগীতা সরকারকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন