editor
প্রকাশিত: 10:45 PM, October 12, 2022

বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্নভাবে সহযোগিতা করছে : জেলা প্রশাসক মো. মজিবর রহমান
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, প্রথমে মনে করা হতো, নারী শুধু হস্তশিল্প, কিছু কুটির এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে খুবই ছোট পরিসরে কাজ করবেন। কিন্তু ধীরে ধীরে সে ধারণার পরিবর্তন হয়েছে। বেশ বড় ধরনের উদ্যোগ নিয়ে নারীরা এগিয়ে এসেছেন। নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান সরকারি ক্রয়েও অংশগ্রহণ করছেন, যদিও এ সংখ্যা বেশি নয় তবে তা দিনদিন বাড়ছে। বর্তমানে সরকার নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে নানা ধরনের প্রণোদনা ঘোষণা করেছেন, যার সুযোগ কেবল নারী উদ্যোক্তাই গ্রহণ করতে পারেন। বেশকিছু অর্থায়ন স্কিম রয়েছে নারীদের জন্য। তিনি আরো বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভূয়সী প্রশংসা করেন।
তিনি (১২ অক্টোবর) বুধবার সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর আয়োজনে ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় ৮-১২ অক্টোবর ন্যাচারাল ডাইং বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্নলতা রায় এর সভাপতিত্বে ও কাইটস মাসউদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শামীমা নার্গিস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক নাঈমা ইসলাম, চেম্বারের ডাইরেক্টর বিউটি বর্মন, রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, চেম্বারের সদস্য সালসাবিলা কান্তা, নিলুফার ইয়াসমিন নীলা, আইটি অফিসার মীনাক্ষী পাল, সহকারী আইটি অফিসার শতাব্দী রায় রিয়া প্রমুখ। ন্যাচারাল ডাইং বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে