admin

প্রকাশিত: 11:04 AM, July 3, 2026

শাল্লার বাহাড়া ইউপি চেয়ারম্যান নান্টু ‘দুর্নীতির গডফাদার’

যুবলীগের জুয়েল ও প্রশাসনিক কর্মকর্তা সমীরনের বিরুদ্ধে কোটি টাকার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

শাল্লার বাহাড়া ইউপি চেয়ারম্যান নান্টু ‘দুর্নীতির গডফাদার’

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু এবং তাঁর চক্রের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, জাল-জালিয়াতি ও ভূয়া প্রকল্পের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই চক্রটিকে ‘দুর্নীতির গডফাদার’ আখ্যা দিয়ে গত ১ জুলাই সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে।
অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন— চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) ও উপজেলা যুবলীগ নেতা পরিচয়ধারী জুয়েল চৌধুরী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমীর চন্দ্র সরকার এবং ইউপি সদস্য বাসন্তী রানী দাস। বাহাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সহদেব চন্দ্র দাস এবং ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ আলমাছ মিয়া যৌথভাবে এই দরখাস্তটি দায়ের করেন। আবেদনের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট, সিলেট বিভাগীয় কমিশনার, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ কোনো প্রকার প্রকৃত কাজ না করে ১১ থেকে ১২টি ভূয়া ও মনগড়া প্রকল্পের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের ১৮ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার একটি সম্পূর্ণ কাল্পনিক ও ভূয়া প্রকল্পের তালিকাও আবেদনের সাথে সংযুক্ত করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা অন্যান্য সদস্যদের না জানিয়ে সংগোপনে এই অর্থ উত্তোলন করে হাতিয়ে নিয়েছেন।
বিতর্কিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— আঙ্গারুয়া গ্রামে সড়ক সিসি করণ (২ লাখ টাকা), ভোড়ডহর ও ডুমরা গ্রামে ঘাটলা নির্মাণ (৩ লাখ ৩০ টাকা), প্রতাপপুরে কালভার্ট ও খেলার মাঠে গোলপোস্ট নির্মাণ (২ লাখ ৭০ হাজার টাকা), নলকূপ ও সাবমার্সিবল স্থাপন (৩ লাখ ৪০ হাজার টাকা), সেলাই মেশিন ও ডিজিটাল সেন্টারের জন্য ল্যাপটপ-প্রিন্টার ক্রয় (৩ লাখ ৬০ হাজার টাকা) এবং হতদরিদ্রদের মাঝে রিংস্লাব বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম (১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা)। সদস্যদের অভিযোগ, প্রকল্পগুলোর সভাপতি ও সদস্য সচিবের ভুয়া ও জাল স্বাক্ষর ব্যবহার করে ব্যাংক থেকে এই টাকা তোলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদের মূল সম্মেলন কক্ষটি তাঁর স্ত্রী ঝিমলী রানী তালুকদারের নামে সার ও বীজ সংরক্ষণের গোডাউন হিসেবে ব্যবহারের জন্য চুক্তিপত্র সম্পাদন করেছেন। এই চুক্তিতে চেয়ারম্যান নিজেই প্রথম পক্ষ এবং তাঁর স্ত্রী দ্বিতীয় পক্ষ সেজেছেন, যা সম্পূর্ণ বেআইনি ও স্বার্থের সংঘাত (ঈড়হভষরপঃ ড়ভ ওহঃবৎবংঃ)। এছাড়াও পরিষদের সৌর বিদ্যুৎ প্যানেল, ব্যাটারী, আইপিএস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরকারি আসবাবপত্র চেয়ারম্যান তাঁর নিজ বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগে প্রকাশ।
চেয়ারম্যানের বিরুদ্ধে দরিদ্র দিনমজুরদের টাকা আত্মসাতের এক অভিনব জালিয়াতির চিত্র উঠে এসেছে আবেদনে। জানা যায়, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল ও রবিসহ বিভিন্ন অপারেটরের প্রায় ৬৪টি মোবাইল সিম নিজের স্ত্রী ও আত্মীয়-স্বজনদের নামে তুলে তা কর্মসৃজন প্রকল্পের (৪০ দিনের কর্মসূচি) দৈনিক মজুরির টাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হয়েছে। ফলে প্রকৃত দিনমজুররা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন।
পাশাপাশি, চেয়ারম্যানের আপন ভাই এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জুয়েল চৌধুরীর বিরুদ্ধে সাধারণ সেবাগ্রহীতাদের চরম হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে। সুবিধাভোগীদের কাছ থেকে ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা এবং শিক্ষা ভাতার নাম করে হাজার হাজার টাকা ঘুষ নেওয়া হচ্ছে। এমনকি ২০২৫ জুলাই থেকে ২০২৭ জুন মেয়াদের অনুমোদনহীন ভিজিডি বিতরণ করে সঞ্চয়ের অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। তাছাড়া স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে ‘ম্যানেজ’ করে সরকার থেকে দেওয়া কৃষক কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, চেয়ারম্যানের পিএস জুয়েল দীর্ঘ দিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। এছাড়া মূল অভিযুক্ত চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর বিরুদ্ধে জুলাই-আগস্টে (২০২৪) ছাত্র-জনতার উপর হামলার একাধিক মামলা রয়েছে।
বাহাড়া ইউনিয়নের সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা অনতিবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সরকারি অর্থ পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে