admin

প্রকাশিত: 12:00 PM, July 10, 2026

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

6

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে বিতর্ক তীব্রতর হচ্ছে। ভিডিওগুলোর সত্যতা, সেগুলোতে উত্থাপিত অভিযোগ এবং চেয়ারম্যানের পক্ষ থেকে ভিডিওগুলোকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই) দিয়ে তৈরি বলে দাবি করাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিটি ইতিমধ্যে বিষয়টির তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, তদন্তের পাশাপাশি ভিডিওগুলোর প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণ করা প্রয়োজন। তাদের মতে, চেয়ারম্যান যেহেতু ভিডিওগুলোকে এআই-নির্মিত (উববঢ়ভধশব) বলে দাবি করেছেন, তাই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মাধ্যমে ভিডিও যাচাই করলে প্রকৃত সত্য উদঘাটন সহজ হবে। একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে আইনসম্মত প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বা ডোপ টেস্টের দাবিও জানিয়েছেন কেউ কেউ।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। নেটিজেনদের অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিতর্কের অবসান চান। অন্যদিকে, কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন, এ বিষয়ে মতামত প্রকাশের পর তারা বিভিন্ন মাধ্যমে হুমকিমূলক বার্তা পাচ্ছেন।
স্থানীয়দের প্রত্যাশা, তদন্ত কমিটির প্রতিবেদন, প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণ এবং আইনসম্মত অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষভাবে ঘটনার সত্যতা উদঘাটন করা হবে। এই তদন্তে যাতে কোনো রূপ শৈথিল্য বা রাজনৈতিক প্রভাব খাটানো না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, ফয়জুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, চেয়ারম্যান ইন্তাজ আলীর সাথে তার পূর্ব পরিচয়ের সূত্রে ইন্তাজ আলী তার বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তার স্ত্রীর সাথে চেয়ারম্যান অনৈতিক ও পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। ফয়জুল ইসলামের অভিযোগ, তিনি বাড়িতে না থাকার সুযোগে সিসি ক্যামেরা বন্ধ করে চেয়ারম্যান তার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করতেন। বিষয়টি বুঝতে পারায় বর্তমানে তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তার তিনটি সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
এদিকে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত চেয়ারম্যান ইন্তাজ আলী বিষয়টি ধামাচাপা দিতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাহারের জন্য লোক মারফত আর্থিক সমঝোতার চেষ্টা চালাচ্ছেন বলেও এলাকায় গুঞ্জন উঠেছে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
8