admin

প্রকাশিত: 4:19 PM, August 21, 2026

সংশোধনের অপেক্ষায় হাজারো জন্মনিবন্ধন, জকিগঞ্জে দপ্তরে দপ্তরে ঘুরছেন মানুষ

সংশোধনের অপেক্ষায় হাজারো জন্মনিবন্ধন, জকিগঞ্জে দপ্তরে দপ্তরে ঘুরছেন মানুষ

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে জন্মনিবন্ধন সংশোধন ও সংশ্লিষ্ট কাজে দুই হাজারের বেশি আবেদন দীর্ঘদিন ধরে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শিক্ষার্থী, প্রবাসী, চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন্মনিবন্ধনের তথ্য সংশোধনের জন্য দিনের পর দিন ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দপ্তরে ঘুরছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার বারহাল ইউনিয়নে প্রায় ২০০টি, বিরশ্রীতে ২৭০, কাজলসারে ৪০০, খলাছড়ায় ২০০, জকিগঞ্জ সদরে ৩০, সুলতানপুরে ৩৫৮, বারঠাকুরীতে ৭০, কসকনকপুরে ৩০০ এবং মানিকপুর ইউনিয়নে ৩৫০টি জন্মনিবন্ধন সংশোধনের আবেদন রয়েছে। সব মিলিয়ে নয় ইউনিয়নে দুই হাজারের বেশি আবেদন জমে আছে।
ভুক্তভোগীদের অভিযোগ, জন্মনিবন্ধন সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে তাঁদের জানানো হচ্ছে, আবেদনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে কেউ চেয়ারম্যান, ইউপি সদস্য ও জন্মনিবন্ধন উদ্যোক্তাদের কাছে, আবার কেউ উপজেলা প্রশাসনের দপ্তরে গিয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন।
বারহাল ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আট সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। তাঁর ছেলের এসএসসি নিবন্ধনের প্রয়োজন হওয়ায় জন্মনিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করেন। দীর্ঘদিনেও সংশোধিত জন্মনিবন্ধন না পাওয়ায় ছেলের শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে সৌদি আরবে প্রবাসী। মুজিবুর রহমান বলেন, ছেলের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে কোনো সমস্যা নেই। তবে জন্মনিবন্ধনে একটি অক্ষরের ভুল রয়েছে। সেটি সংশোধন না হলে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো সম্ভব হবে না। এতে ছেলের সৌদি আরবের ভিসা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
সুলতানপুর ইউনিয়নের সৌদি আরবপ্রবাসী সাহেদ আহমদও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তিনি বলেন, জন্মনিবন্ধনের ভুল সংশোধন না হওয়ায় তাঁকে দেশে ফিরে আসার কথা ভাবতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়ার পরও সংশোধন হয়নি। তাঁর প্রশ্ন, জন্মনিবন্ধনের তথ্য অনলাইনে অন্তর্ভুক্তির সময় যে ভুল হয়েছে, তার দায় সাধারণ মানুষকে কেন বহন করতে হবে?
ভুক্তভোগীদের দাবি, জন্মনিবন্ধনের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যের সামঞ্জস্য না থাকায় বিভিন্ন সরকারি ও বিদেশসংক্রান্ত কাজে জটিলতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে জন্মনিবন্ধন সংশোধন না হওয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্যও সংশোধন করা যাচ্ছে না। এতে শিক্ষার্থী, প্রবাসী ও চাকরিপ্রার্থীরা আর্থিক ও পেশাগত ক্ষতির ঝুঁকিতে পড়ছেন।
অনুসন্ধানে জন্মনিবন্ধনের তথ্যে নানা ধরনের অসঙ্গতিরও তথ্য পাওয়া গেছে। কোথাও মায়ের চেয়ে মেয়ের বয়স বেশি, কোথাও সন্তানের বয়স বাবার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আবার কোনো কোনো ক্ষেত্রে সন্তানের বয়স অনুযায়ী সে বয়স্ক ভাতার যোগ্য হলেও মায়ের বয়স এখনো সেই পর্যায়ে পৌঁছেনি। পুরোনো এসব ভুল ও অসঙ্গতি সংশোধন করতে গিয়ে জটিলতায় পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
একাধিক ইউপি চেয়ারম্যানের অভিযোগ, জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব কাগজপত্র চাওয়া হচ্ছে, তা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে আদালতের এফিডেভিট, ৫০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা, চেয়ারম্যানের ইংরেজি প্রত্যয়ন এবং গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়নের মতো কাগজপত্রের প্রয়োজন হচ্ছে বলে তাঁরা জানান।
চেয়ারম্যানদের ভাষ্য, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে জন্মনিবন্ধন নিয়ে প্রতিদিনই তাঁদের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
ইউপি সদস্য ও জন্মনিবন্ধন উদ্যোক্তাদেরও অভিযোগ, প্রতিদিন অসংখ্য মানুষ সংশোধনের আবেদন নিয়ে তাঁদের কাছে আসছেন। কিন্তু অনুমোদন ও নিষ্পত্তির ক্ষেত্রে তাঁদের ক্ষমতা সীমিত থাকায় তাঁরা কার্যকরভাবে সহযোগিতা করতে পারছেন না। ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট ও সহজ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে প্রকৃত ভুল সংশোধনের সুযোগ দেওয়া হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন তাঁরা।
তবে অভিযোগের বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র বলেন, এসব জন্মনিবন্ধনের আবেদন তাঁর যোগদানের আগ থেকেই আটকে আছে। প্রতিদিন বিভিন্ন আবেদন ও সুপারিশ আসায় অনেক সময় নতুন আবেদন আগে নিষ্পত্তি করতে হচ্ছে। তিনি বলেন, ‘আইনের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই।’ অনেক আবেদনের ক্ষেত্রে কাগজপত্র ও তথ্য-প্রমাণের মধ্যে অমিল রয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, বিভিন্ন ইউনিয়ন থেকে নিয়মিত জন্মনিবন্ধনের আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।
অন্যদিকে ইউনিয়ন পরিষদের সচিব ও জন্মনিবন্ধন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের অনেক আবেদন এখনো ইউএনওর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ কারণে তাঁদেরও নিয়মিত সাধারণ মানুষের প্রশ্ন ও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
ভুক্তভোগীদের প্রশ্ন, জন্মনিবন্ধনের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের সময় যে ভুলগুলো হয়েছে, সেগুলোর দায় সাধারণ মানুষ কেন বহন করবেন? দীর্ঘদিন ধরে আটকে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত ভুল সংশোধনে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের