editor
প্রকাশিত: 12:49 PM, October 21, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থী তুহিন হত্যাকারী আয়েন বাউরি (২০)-কে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। আয়ান কমলগঞ্জ ডবলছড়া চা বাগানের মৃত বসুক বাউরির ছেলে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কমলগঞ্জ ডবলছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ ।
জানা যায়, সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নে আশরাফুল ইসলাম তুহিন (১৮) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
১২ অক্টোবর নিহত তুহিনের বাবা সজ্জাদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে রহস্য উদঘাটন করে আটক করা হয় তাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, ১১ অক্টোবর রাতে মাদ্রাসা শিক্ষার্থী তুহিন বাড়ির পথে যাওয়ার পথিমধ্যে রাঙ্গিছড়া চা বাগান এলাকায় ধারালো দা নিয়ে ওত পেতে থাকা আয়েন। এসময় তুহিন সামনে আসামাত্র ঘাড়ের পেছনে আঘাত করলে ঘটনাস্থলে তুহিনের মৃত্যু হয়। পরে তুহিনের ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ আয়েন নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন , টাকা ও মোবাইলের জন্য আয়েন দা দিয়ে কুপিয়ে মাদরাসা ছাত্র তুহিনকে হত্যা করে। ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়। আসামি আয়েন বাউরিকে বুধবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে