editor

প্রকাশিত: 1:00 PM, February 7, 2022

সিলেটে সেচ্ছাসেবক দলের কমিটি: ক্ষুব্ধ সাংগঠনিক টিমের বৈঠক

সিলেটে সেচ্ছাসেবক দলের কমিটি: ক্ষুব্ধ সাংগঠনিক টিমের বৈঠক

সিলেটে সেচ্ছাসেবক দলের কমিটি: ক্ষুব্ধ সাংগঠনিক টিমের বৈঠক

5
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুব্ধ যুগ্ম আহ্বায়কদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ( ৫ ফেব্রুয়ারি ) বিকেলে নগরীর মিরবক্সটুলা এলাকার এক বাসায় এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটের অমিমাংসিত ৯টি উপজেলা ও পৌর কমিটি গঠন ও অনুমোদন নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, গত ২ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে স্বেচ্ছাসেবক দলের যে ১৩টি ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়েছে, এর মধ্যে ৯টি কমিটি নিয়ে সাংগঠনিক টিম প্রদানরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংগঠনিক কমিটি মতামত উপেক্ষা করে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলা ও পৌর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা দেয়া হয়। ঘোষিত এসব ইউনিটের প্রতিটি কমিটিতেই ত্যাগী, সাহসী এবং প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী নেতৃবৃন্দকে বঞ্চিত করে সুবিধাবাদীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের জন্য কাজ করতে গিয়ে যারা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারের নির্যাতন বুকে নিয়ে এখনো রাজনীতির ময়দান চষে বেড়াচ্ছেন তাদের বাদ দিয়ে একপেশী কমিটি ঘোষণা করা হয়েছে। এটি দলের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইতিমধ্যে অনেক ত্যাগী নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। বক্তারা অবিলম্বে এসব কমিটি বাতিল চেয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপাজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিম প্রধান তানভীর চৌধুরী তাহসিন, বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিম প্রধান মো. রুনু আহমদ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা সাংগঠনিক কমিটি প্রধান আব্দুর রউফ, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিম প্রধান মো. ইমাম উদ্দিন, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিম প্রধান মুমিনুল হক রাহী, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিম প্রধান আব্দুল্লাহ আল মামুন পারভেজ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাহ, লুকমানুজ্জামান, রজব আহমদ ও আনোয়ার হোসেন খান।
সভা থেকে সাংগঠনিক টিম প্রধানরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের কল দিয়ে কমিটি গঠন নিয়ে ব্যাখ্যা চান। তখন দেওয়ান জাকির বৈঠকে উপস্থিত হয়ে জানান, ৯টি ইউনিট কমিটির ব্যাপারে তিনি অবগত ছিলেন না। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে আশ্বস্ত করেছেন এ কমিটিগুলো নিয়ে আলোচনা হবে।
এসময় অনুরূপ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাহ।
বিক্ষুব্ধ টিম প্রধানদের বৈঠকের খবরে সেখানে উপস্থিত হন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। এসময় তারাও ৯ ইউনিটের কমিটি পূণঃগঠনের জন্য তারাও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবেন।
মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মোরশেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, খিজির হোসেন এনু, তুহিন নাগ, আফছর খান, আবু সালেহ মো. তাহের, বৈঠকে ফোনে সম্মতি জানান,  মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক  মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং কানাইঘাটের সাংগঠনিক টিম প্রধান আবু আহমদ আনসারী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

8 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
7