editor
প্রকাশিত: 5:35 PM, March 3, 2022

করোনায় আরও ৫ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
করোনার শনাক্তের হার আরও কমেছে। এই হার এখন ২-এর ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে করোনায় মৃত্যু শূন্য। নতুন শনাক্তের ৫৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭৩২ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন। দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশে নিমেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৩ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৬২৮ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ এবং ২২ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ১ পুরুষ এবং ৪ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৫০ জন এবং নারী ১০ হাজার ৫০৮ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৫ জনের সকলেই ঢাকা বিভাগের বাসিন্দা। মারা যাওয়া ৫ জনের মধ্যে জন ৩ সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ২ জন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩৮২ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৮ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৪৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ১১ জন শনাক্ত হয়েছেন।
3 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
2 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 3 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
1 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
2 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা